Skip to main content

এ তো হামেশাই হচ্ছে

মাথাটা ঝিমঝিম করছে বলে পরিতোষবাবু তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়লেন। খানিক বাদেই মারা যাবেন, নিশ্চিত তিনি। অনেকের বেলায় শুনেছেন, পায়খানা থেকে বেরিয়েই মাথাটা ঝিমঝিম করে, হাত-পা অবশ হয়ে যায়, জিভ জড়িয়ে আসে, বুকের মধ্যে চাপচাপ অনুভব হয়, তারপর
...

দিশা

অনেকবার অনেকে জিজ্ঞাসা করেছেন, "কোন বই আপনার জীবনে পথের দিশা দিয়েছে?"

   আমাকে এর উত্তর ভেবে বলতে কোনোদিন হয়নি, আজও হয় না। উত্তরটা সোজা - অবশ্যই রেলের
...

রেডজোন

আমার বাড়ি থেকে মিনিট তিনেকের হাঁটাপথেই দু'জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। না, তাতে ভয় পাওয়ার মত কিছু অনুভব করছি না। কারণ এটা হওয়ারই আছে। সারা বিশ্ব তথা ভারত তথা বঙ্গ থেকে তো
...

নখ কর্তন লীলা

সংসারে অকারণে কাহারও উপর নির্ভর করিতে নীতিবোধে পীড়া জাগে। সেই কারণে নখের স্পর্ধা উৎপাটন করিতে কদাপি আধুনিক সভ্যতার যুগান্তকারী আবিষ্কার ধাতব নখকর্তককে আপন করি নাই। আপনার দন্তরাজির ইনসিজার নামক প্রকৃতি প্রদত্ত কর্তক দ্বারাই নখের স্পর্ধাকে
...

চোখের বালি ও কোভিড-১৯

সাহিত্যে যে কইটি পুস্তক না পড়া হইয়া থাকিলেও পাঠক সমাজে পড়িয়াছি বলিয়া নিজের মান রক্ষা করিতে হয় তন্মধ্যে 'চোখের বালি' একটি। তবে এই উপন্যাসটি ঋতুপর্ণ-ঐশ্বর্যা স্থিত হইবার পূর্বেই পাঠ করিয়াছিলাম, এবং অল্প বয়সেই পাঠ করিয়াছিলাম। যতটা না সাহিত্য রসের< br> ...

কি কেত্তন!

সবাই ফোনে বলল, ছাদে উঠলেই আকাশে গোল্লা চাঁদ। উঠলাম। বেশ বাতাস দিচ্ছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। হঠাৎ টুক করে শব্দ। কি হল, ছাদে তো কেউ নেই এখন। সিঁড়ির ঘরের থেকে আলো ছাদে এসে পড়েছে। কেউ কি উঠল? না তো।
...

বইপ্রেমী কাজের মেসো

উন্নতি যে হচ্ছে না তা নয়, ভালোই হচ্ছে। শুরুর দিকে এঁটো বাসনকোসনগুলো যে দৃষ্টিতে তাকিয়ে থাকত, এখন থাকছে না। ওরা আমি সিঙ্কের কাছে দাঁড়ালেই একটু নার্ভাস হয়ে আমার দিকে তাকাতো, নিজেদের মধ্যে ফিসফাস
...

কাশি

কাশি বড় অসাধারণ ক্রিয়া। প্রথম আদিম রিপু তবু বা নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু কাশি? উঁহু। সে হবার নয়। ক্ষণে ক্ষণে, পদে পদে
...

জলের অপচয়

জলের অপচয় বন্ধ করা নিয়ে পাঠ দিচ্ছি। সবাই গম্ভীরমুখে শুনছে। এমন সময় একজন অতি উৎসাহী ছাত্র প্রশ্ন করল, আচ্ছা স্যার, তাই কি বিদেশে কাগজের রোল রাখা থাকে কমোডের পাশে?
...

লিক

মাঝরাতে গায়ে খসখসে কি লাগছে? মশারিটা। মাথার ডানদিকের দড়িটা খুলে গেছে। লোকটা উঠল। দড়িটা লাগাতে লাগাতে মনে পড়ল, আজ তো সে মশারি টাঙিয়েই শোয়নি। তবে? 
...
Subscribe to রম্যরচনা