কিছু কিছু মিথ্যাকথা
সৌরভ ভট্টাচার্য
19 June 2019
কিছু কিছু মিথ্যাকথা আসলে সত্যি হতে না পারা সত্যি কথা।
যেমন ছেঁড়া ফ্রক পরা বাচ্চা মেয়েটা মায়ের আঁচলের তলায় লুকিয়ে বলল, আজ সকালে সে চারটে লুচি দিয়ে দুটো বেগুন ভাজা খেয়েছে। তার মা বড় বড় চোখ করে টাকাটা বাজারের ব্যাগের মধ্যে ভরে নিতে নিতে বলল, তাই!
...
যেমন ছেঁড়া ফ্রক পরা বাচ্চা মেয়েটা মায়ের আঁচলের তলায় লুকিয়ে বলল, আজ সকালে সে চারটে লুচি দিয়ে দুটো বেগুন ভাজা খেয়েছে। তার মা বড় বড় চোখ করে টাকাটা বাজারের ব্যাগের মধ্যে ভরে নিতে নিতে বলল, তাই!
...
চোখ দুটো বন্ধ
সৌরভ ভট্টাচার্য
18 June 2019
আমি লোকটাকে চিনি জানলা দিয়ে। টিউবের আলোতে, সন্ধ্যেবেলা, দশ বাই বারো, পলেস্তারা খসা ঘরের মধ্যে। রোজ দেখি বলব না। প্রায়ই দেখি।
...
...
সাদা পেঁচা
সৌরভ ভট্টাচার্য
18 June 2019
দশজন মানুষ আয়নাতে মুখ দেখছিল। ছোটো ছোটো আয়না। হাতে ধরা। একে অন্যের আয়নায় মুখ দেখতে ভয় পাচ্ছিল। অন্যের আয়নায় যদি নিজের মুখ না দেখিয়ে যার আয়না তারই মুখ দেখায়?
...
...
ডান হাতটা অসাড়
সৌরভ ভট্টাচার্য
16 June 2019
সারাদিন অসহ্য গরম। ঝড়বৃষ্টির আশা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবারের বিকাল। বিজন একটা নীল চেকচেক লুঙ্গী পরে খালি গায়ে একটা হাত পাখা নিয়ে বারান্দায় এসে বসল।
...
...
রোজের গল্প
সৌরভ ভট্টাচার্য
14 June 2019
নিজে নিজেই কথা বলছে বেলা। শাড়িটা ফিরিয়ে দিয়ে আসা যেত হয়ত। বোনের শাড়ি। কিন্তু থাক, কথাগুলো শোনাতে এই শাড়িটাই কাজে দেবে। টোটোতে আসতে আসতেই ভেবে রেখেছিল কথাটা।
...
...
স্টপ
সৌরভ ভট্টাচার্য
10 June 2019
রণেন্দু ছিটকে সিটে শুয়ে পড়ল প্রায়। পাখিটা এমন আচমকা লাগল কাঁচে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফ্লাইট সাড়ে পাঁচটায়। রণেন্দু আড়চোখে দেখল, উবেরের ড্রাইভার আয়নায় তাকে দেখেই চোখ ফেরাল।
...
...
লালিগ্রাম
সৌরভ ভট্টাচার্য
10 June 2019
লালিগ্রামে ঝুলু আর লুলু পৌষ সংক্রান্তির দিন পঁচিশটা গরু কিনে আনল হাট থেকে। ঝুলুর চাষ গাজরের, লুলুর চাষ মূলোর। ঝুলুর গরুরা খায় গাজর, আর লুলুর গরুরা খায় মূলো। তা তাদের নাম হল গাজর-গরু আর মূলো-গরু।
...
...
পাহাড়ের এদিকে বৃষ্টি হয় না
সৌরভ ভট্টাচার্য
8 June 2019
অটো নেই। ভর দুপুর। প্রচণ্ড গরম। গোবরডাঙা থেকে আরো বারো কিলোমিটার দূরের কয়েকটা গ্রাম। বাবাই এখানে কয়েকজন হাতুড়ে ডাক্তারকে ভিজিট করতে আসে। আজ ভালোই কাজ হয়েছে। মনটা ফুরফুরে। কিন্তু অটো কই?
...
...
রঙটা অনেকটা কৃষ্ণচূড়ার মত
সৌরভ ভট্টাচার্য
27 May 2019
"সরে বসো..."
বলতেই বুড়োটা গিরগিটি হয়ে লাফ দিয়ে আমগাছটায় উঠে গেল। কয়েকটা কাঠপিঁপড়েকে জিভ দিয়ে চাটতে চাটতে একবার নীচের দিকে তাকালো। যে ছেলেটা ভ্যান চালাতে চালাতে তাকে কথাগুলো বলেছিল সে তার গিরগিটি হয়ে যাওয়াটা খেয়াল না করেই চলে গেল।
...
বলতেই বুড়োটা গিরগিটি হয়ে লাফ দিয়ে আমগাছটায় উঠে গেল। কয়েকটা কাঠপিঁপড়েকে জিভ দিয়ে চাটতে চাটতে একবার নীচের দিকে তাকালো। যে ছেলেটা ভ্যান চালাতে চালাতে তাকে কথাগুলো বলেছিল সে তার গিরগিটি হয়ে যাওয়াটা খেয়াল না করেই চলে গেল।
...
একাদশীতে ওড়ানো রকেটগুলো
সৌরভ ভট্টাচার্য
26 May 2019
লোকটার গ্রামটা ছিল সমুদ্রমুখী। তার একটা কারখানা ছিল। তার তিনটে শোয়ার ঘর, দুটো রান্নাঘর আর চারটে বসার ঘরওয়ালা বাড়ি ছিল। উঠোনে মুরগী ঘুরত। ছাগল ঘুরত। গরু ঘুরত। কিন্তু লোকটা নিরামিষাশী ছিল। লোকটার একটাই সাধ রকেট বানানো।
...
...