Skip to main content

বৃত্ত

সারাদিন শান্তি খুঁজে বেড়ালে
বনে গুহায় সৈকতে।
পেলে না।
বোসো। আর খুঁজো না।
ওটা খুঁজলেই হারায় মানুষ।
...

কাঁধ

এখন ঘুমোলে আর ভাল স্বপ্ন দেখি না।
কার থেৎলানো মাথা
কার নগ্ন নিস্প্রাণ শরীর
কিছু বিকৃত মুখ, শব্দ ভীড় করে আসে মাথায়।
মাঝরাত্তিরে ঘুম ভেঙে যায়।
...

তোর তাতে কি?

শুধু কথায় চিঁড়ে ভেজে না,
নাই ভিজল।
এক মাঘেতে শীত যায় না,
নাই বা গেল।
কানা মামাই নাকি ভাল,
না হয় হল।
...

ফের হারাবি

সব হারালো?
বেশ হয়েছে।

সব ছড়ালো?
খুব হয়েছে।
...

চড়াই-উৎরাই

আলো অন্ধকারে অনেকটা হাঁটলাম।
জলে স্থলে অন্তরীক্ষেও ভাসলাম।

এভারেস্টে না চড়লেও বা ভারত মহাসাগরের মাটি না ছুঁলেও
সারা জীবন অনেক উঠলাম নামলাম।
...

সংশয়

কে বলেছিল, "ভালোবাসো"
তুমি বললে, "কাব্য"
কে বলল, "মারো"
তুমি বললে, "বাস্তব"

কে বলেছিল, "ক্ষমা করো"
তুমি বললে, "হয় না"
...

রেসের ঘোড়া

মনে রেখো, তুমি রেসের ঘোড়া।
তোমার থামতে নেই।
যুদ্ধের নও, দূতের নও,
কোন শৌখিন মালিকেরও নও,
তুমি রেসের ঘোড়া।
...

মুখ-মুখোশ

যেভাবে তুমি সবার কাছে, সেভাবে কি নিজের কাছেও?
জানতে ইচ্ছা করে।
নাকি তোমার বুকের কোণায় লুকানো আছে খাঁচা,
আর তার ভিতরে আস্ত একটা বাঘ!
...

প্রান্ত-বাসী

তোমার মত মুখ আমি অনেক দেখেছি ছোটবেলা থেকে,
রাস্তায়, মন্দিরের সামনে, জানলায়, কলের লাইনে - সব মনে নেই,
মুখটা মনে আছে।
...

কাদা কথা

কাদা কথা বলিস না ভাই
কাদা চিন্তাও দুরেই থাক,
কাদায় শুধুই বাড়ে কাদা
বুকের কোণেই আটকে রাখ।

অনেক কাদা সংসারে ভাই
ওসব ঘেঁটে লাভ কি বল?
...
Subscribe to কবিতা