Skip to main content

কয়েকটা সূত্র

   ধর্মানুগামী, ধর্মদ্বেষী, ধর্মনিরপেক্ষ এবং ধর্মোন্মাদ।

   ধর্মানুগামী – সাধারণত শান্তিপ্রিয়। খুব ঝুটঝামেলায় যাওয়া পছন্দ করেন না, অন্যের বিশ্বাসের সাথে সহমত না হলেও তীব্র বিদ্বেষ ইত্যাদি পোষণ করেন না। নিজের ও নিজের প্রিয়জনের সুখ-শান্তি-নির্বিঘ্ন জীবনের বাইরে বেশি কিছু চাওয়ার নেই।
...

মহাভিনিষ্ক্রমণ

   আসলে কেউ বোকা না। কেউ কেউ বোকা সেজে থাকে।

   মাথার উপর ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে। লোকটার বেডের নাম্বার ৩৬। কতদিন হল ভর্তি মনে নেই। ডাক্তার, নার্স কারোর মনে নেই। খাতাটা ইঁদুরে কেটেছে। সেই খাতায় ভর্তির তারিখ, রোগের নাম, জ্বর আসার সময়, রক্ত পরীক্ষার রিপোর্ট – সব লেখা ছিল।
...

একটিই প্রার্থনা

একটিই প্রার্থনা,

একটিই শুভেচ্ছা

  মনে বারবার আসে
...

আইফোন

Ajke free achis না রে.. 😓😓

Accha.. janis kal rate hebbi mja holo..😎

কোথায় গিয়েছিলি?

paromitader bari.. u know... touched first time... guess.. 😎
...

মৃত্যুর সঙ্গে বোঝাপড়া

জেঠু মারা গেলেন অল্প বয়সে। হঠাৎ করে, সেরিব্রাল অ্যাটাক। বাংলার বাইরে। ঠাকুমা বললেন, আর ঈশ্বরের মুখ দেখবেন না। বৃহস্পতিবার লক্ষ্মী থাকবেন উপোষী। সোমবার শিব থাকবেন অস্নাত, অর্মাজিত। তাই হল।

   দুর্গাপুজো এলো। ঠাকুমা মণ্ডপে গেলেন না।
...

সড়াৎ

সকাল থেকে নাওয়া খাওয়া নেই থরহরিবাবুর। কলের লাইনের উপর নারকেল গাছ পড়ে লাইন ফেটে গেছে। পুজো চলছে, সকাল থেকে সাত-আটজন কলের মিস্ত্রীকে ফোন করা হয়ে গেছে। কেউ আসবে না। এমনকি ডাবল টাকা দিলেও না।
...

বোধন

কোনো এক গ্রামে এক বালক থাকত। তার নাম রাতুল। উদাসীন, আত্মভোলা ছেলেটা সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়াত। গান গাইত। গরু চরাত। খেলাধুলাতে মন ছিল না তেমন। মাটি ভিজিয়ে নরম করে শিব গড়ত। সাদা কাগজের উপর দুর্গা, কালী ছবি আঁকত। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম মুখস্থ গাইতে পারত। শিবের স্তব গাইত। শ্যামাসঙ্গীত যে কত তার কন্ঠস্থ ছিল সে নিজেও জানত না।
...

ফুরিয়ে গেল

লোকটা মিছিমিছি ভীষণ ভয় পেয়ে গেল। এতটাই ভয় পেয়ে গেল যে তাকে ঘিনঘিনে হিংসা রোগে ধরে গেল।
এতটাই হিংসা রোগে ধরতে শুরু করল যে যখন তখন রেগে থাকতে শুরু করল।
এতটাই রাগ করতে শুরু করল যে ভালোমন্দ জ্ঞানগম্যি গুলিয়ে গেল।
এমনই গুলিয়ে গেল যে নিজের হাত-পা-চোখ-নাক-কান-বুদ্ধি সব নিজেই কচকচ করে চিবিয়ে খেতে শুরু করল।
...

তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো

মানুষ নৌকায় চড়ে, পারে হবে বলে, এ বিশ্বাস। সে জানে যে পারে নাও পৌঁছানো হতে পারে, মাঝনদীতে কত নৌকা ডুবে গেল, সেকি জানে না? জানে তো, সে বাস্তব। তবু সে নৌকায় ওঠে।


অতুলপ্রসাদ সেন লিখছেন,

কী আর চাহিব বলো, হে মোর প্রিয়,

তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।
...
Subscribe to