Skip to main content

যাকে দরকার

আমাদের চেতনায় একটা মধ্যযুগীয় শেওলা বরাবরই আছে। আজ বলে নয়। মধ্যযুগীয় নানা ধ্যান-ধারণারা এখনও আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রভাব রাখে। আমাদের চেতনায় একটা পচন ধরেছে। যে পচনটার আশু সমাধান না খুঁজলে সত্যিই বিপদ। প্রগতিশীল, মুক্তমনা ইত্যাদি কথার অর্থ আমি ততটা বুঝি না, যতটা বিজ্ঞান নির্ভরতা বুঝি।
...

নীরবতা - আত্মশুশ্রূষা

বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত করেও আমার দোরগোড়ায় আলো করার মত আলো কম হয় না। প্রতিটা প্রাণী-উদ্ভিদ এই কথাটাকে তার প্রাপ্য হিসাবে এমন করে জানে যে সে নিয়ে তাদের সংশয় হয় না।
...

কে তুমি?

এ আলোচনাটা কিছুটা আত্মগত। নিজের মধ্যে উত্তর খোঁজা। তার প্রধাণ কারণ এই আলোচনা করার বৈধ যোগ্যতা আমার কোনো অর্থেই নেই। তবু মন থাকলে গতি থাকবে। আর মনের গতি তো চিন্তা। চিন্তা আর কবে সরলরেখায় হল?
...

কি সুর বাজে আমার প্রাণে

আমার একটা ঘর আছে। তার চারদিকে চারটে দেওয়াল আছে। তার মাথার উপর ছাদ আছে। ছাদে একটা পাখা ঝোলে। কখনও ঘোরে, কখনও হাঁ করে নীচের দিকে তাকিয়ে ঝুলে থাকে। ঘরে চেয়ার টেবিল খাট বিছানা তোষক বালিশ চাদর ইত্যাদি আছে। এখন কথা হল এগুলো তো সবার বাড়িতেই আছে। এ বলার কি আছে?
...

বুঝছ না কেন?

তোমাদের জন্য আমার শান্তি নেই। আমার ব্যক্তিগত জীবনে শান্তি ছিল। যখন ধর্ম আমার একান্ত ব্যক্তিগত ছিল। আমার ধর্মে সেদিন আমি ছিলাম, আমার ঈশ্বর ছিলেন। সংগীত ছিল। নৃত্য ছিল। আকুতি ছিল। আনন্দাশ্রু ছিল। আমার ধর্মের মধ্যে আমি সারা বিশ্বের ছবি দেখতাম। আমার স্তব ছিল, ভজন ছিল, ফুলের সাজ ছিল।
...

বান না বন্যা?

বাঙালী ভক্তের জাত। বাঙালী হুজুগের ভক্ত। কালী, দূর্গা তো অনেক হল। এরকম পুরুষতান্ত্রিক সমাজে  অমন মেনীমুখো হয়ে থাকলে চলবে না বাপু! বাঙালি অ্যাদ্দিনে বুঝেছে। পুরুষাকার জাগছে। রক্তে অ্যাড্রিনালিনের পরিমাণ বাড়ছে। ওই বোলপুর আর জোড়াসাঁকো করে করে শুকুতে বসেছিল গা! তো কথা হল, নতুন একটা হুজুগ বাঙালি বহুদিন পর পেলো।
...

বাঙালির 'কথামৃত' বিলাসিতা

কৃষ্ণ কেনে দরশনে দিবেন কলিকালে। 
নিজ ভ্রমে মূর্খলোক করে কোলাহলে।। 
~ মহাপ্রভু শ্রীচৈতন্য (চৈতন্যচরিতামৃত - মধ্যলীলা)
...

সক্রেটিসের জন্ম

মানুষ বাঁচে তিনটে রহস্যময়তায় --- অসীম আকাশ, অনন্ত সময় আর তার রহস্যময় অন্তঃকরণে। এই তিনটেকেই সে অল্পবিস্তর জানে।
...

আঁধার রাতে একলা পাগল

মানুষের দুটো রূপ আছে। তার ভালোর দিক, আর তার খারাপের দিক। দুটোই অস্তিত্ববান তার চেতনায়। মানুষ যত তার ভিতরের রূপটা চিনতে শিখল তত সে বিচ্ছিন্নভাবে, বিশ্লিষ্ট করে নিজের নানা গুণ আর অবগুণগুলোকে অনুধাবন করতে পারল।
...

বিন্দুতে সিন্ধু

অসীমের কি সহানুভূতি আছে? অসীম একটা অস্তিত্ব, নাকি মানবিক চেতনার একটা আভাস। রামকৃষ্ণ বলছেন, “মানুষ কি কম গা? মানুষ অনন্তকে চিন্তা করতে পারে।“ অনন্ত মানে কি মহাকাশ? অসীম কি মানবিক চেতনার অবসর? রবীন্দ্রনাথ নিজের ছোটোবেলায় গায়ত্রী মন্ত্রের অনুভূতি বলতে গিয়ে বলেছেন, সে মন্ত্র তাকে অসীমের মধ্যে বিচরণের জন্য যেন অবসর দিত।
...
Subscribe to প্রবন্ধ