Skip to main content

সিরিয়াসলি?

      বাংলা ভাষায় যে ক'টা ইংরেজি ভাবগত শব্দ ব্যবহার হয়ে থাকে, আমার মনে হয় তার মধ্যে একটা প্রধান শব্দ হল – 'সিরিয়াস'। 'সিরিয়াসলি বলছি', 'সিরিয়াসলি কর' ইত্যাদি। যে ক'টা আমাদের পরিভাষা সিরিয়াস শব্দের আছে – 'গম্ভীর', 'রাশভারি', 'গুরুতর', 'সংকটজনক', 'আন্তরিক' ইত্যাদি।
...

কেউ কথা নাই-বা রাখল

      খন স্কুলে পড়ি তখন সুনীলবাবু'র 'কেউ কথা রাখেনি' প্রথম শুনলাম। মনে হয়েছিল, তাই, এমন হয়? আমার সাথেও এমন হবে? তারপর যখন বেশ কিছুটা বড় হলাম, তখন মনে হল, না, সবাই হয়ত এমন হবে না।
...

দুঃখ

    স্বর্গ আছে, ঈশ্বর আছে, দেবতা আছে, আত্মা আছে, ঈশ্বরকোটি-জীবকোটি আছে... এরকম কথা আমাদের অনেকেই বলেছেন।
...

"কে শেষে হইল জয়ী? মৃদু সমীরণ"

        জন্মসূত্রে সবাই নিজেদের অ্যাকাউন্টে বেশ খানিকটা সময় পেয়েছি। কেউ কম, কেউ বেশি। জানা নেই। জানার উপায়ও নেই। চেক ভাঙিয়ে সময় নিয়েছি। ইচ্ছামত নিজের ব্যক্তিগত কাজে খরচা করেছি। তাতে জমেনি কিছু। ক্ষয়েইছে শুধু। 
...

ত্রি - জামা

      ব্যক্তিত্ব – একটা অস্তিত্ব। মানবিক অস্তিত্ব। অর্জিত, আত্মগত সত্তা। কিন্তু ঝিনুক মানেই যেমন মুক্তো নয়, মানুষ মানেই তেমন মনুষ্যত্ব নয়। ব্যক্তি মানেই ব্যক্তিত্ব নয়।
...

রাজার চিঠি কি আসবে না ফকির?

         সাজিয়ে কিছু মিথ্যা কথা আনিনি। সাদা পাতাটা সামনে থাকে যখন, তার পাশে তুমি, মনে হয় কিছু ভালো কথা লিখি। বিশ্বাসের কথা, আশ্বাসের কথা।
...

সত্য - আনন্দে বিষাদে

      সত্য তবে কি আনন্দ? না, সত্য বিষাদ? এর কোনো স্থির উত্তর নেই। রবীন্দ্রনাথের চেতনায় অধিক স্থান জুড়ে আছে আনন্দ।
...

শুনুন ধর্মাবতার

মাননীয় ধর্মাবতার, 
       আমার জবানবন্দি লিপিবদ্ধ করুন। আগামী প্রজন্মের মানুষদের কানেও যেন এই জবানবন্দি পৌঁছায় তার ব্যবস্থা আপনি করুন। কারণ আপনার ন্যায়বিচারের শেষে আপনি যে শাস্তি আমার জন্য বরাদ্দ করবেন তাতে আমি জীবিত থাকার যোগ্যতা হারালেও হারাতে পারি।
...

ধুলো - ঝাড়ব না মাখব?

  বিধাতা উপদেশের ব্যবস্থা করেননি, অভিজ্ঞতার দরজা খুলে রেখেছেন। ভেবেছিলাম যত বয়েস বাড়বে মনের মধ্যে তত একজন স্পষ্ট গুরুমশায়ের আসন দেখতে পাব।
...

অভিমানী বাঙালি

আমাদের ক্ষুদ্র আশা, ক্ষুদ্র প্রচেষ্টা। যা কিছু বড়, মহৎ তাকে আমরা সন্দেহের চোখে দেখে এসেছি। আমাদের খুচরো চালাকি, খুচরো ত্যাগ, খুচরো কর্তব্যবোধ।
...
Subscribe to প্রবন্ধ