Skip to main content

যাবি?

ভাবছি বেরোই
একা না তোকেও নেব, চল।

কোথাও যায় যে রাস্তা
সে রাস্তায় হাঁটব না।
...

ওঁরা দুজন

যৌবন কালে যাঁরা দুজন দুজনকে বলেছিলেন
"তোমায় ছাড়া বাঁচব না"
তাঁদের একজন icu-তে, আরেকজন
নার্সিংহোমের ওয়েটিং রুমে বসে।

বোতাম

সারাদিন হেলতে দুলতে যাচ্ছি
এটাই অভ্যাস এখন।
জোরে হাঁটতে গেলেই ধাক্কা লাগে

সারা সন্ধ্যে তুমি

তখনও সন্ধ্যে নামে নি।
কি জানি কেন হঠাৎ খেয়াল হল
তোমায় দেখব।

ভাবতে ভাবতে সারাটা আকাশ কি করে তুমি হয়ে গেলে
বাতাসও যেন রপ্ত করে এল
তোমার হাতের ছোঁয়ার মত ছোঁয়া
গাছের পাতার মর্মরে বাজল তোমার কণ্ঠস্বর
আমি বললাম, "তুমি?"
দোয়েল শিস দিল-
"হ্যাঁ গো, আমি আমি আমি।"

তর্পণ

মা, আমি তর্পণ করতে গেলাম না।
আমার হৃদয়তটের অববাহিকায়
তোমার স্মৃতির ধারা অবিরাম,
তারা বুকের দু-পাড়ে ধাক্কা দিয়ে
...

আমায় নামিয়ে দে

আমি তোর নৌকায় আর ভাসব না
আমি অন্য নৌকায় উঠব
তোর চোখে দেখছি তীরের তৃষ্ণা

তথ্য

লোকটার মাথা ভর্তি তথ্য,
সেই নিয়ে সে শুতে যায়, সকালে ওঠে,

না-চেয়ে

সারা জীবন ধরে অনেক কিছু চাইলাম,
জোর করলাম।
তার বেশির ভাগেরই-
...

ভুলছি না...উঠছি না...

তোমার লাঠি ভুলবে, জুতো ভুলবে
ঊর্দি ভুলবে, ভাঙা আলো ভুলবে
আমি ভুলব না।
...
Subscribe to কবিতা