Skip to main content

হয় তো বা তুমিও চেনো

সারাদিন মানুষটা যা বলে
    বিশ্বাস করে না
একটা বাক্য তিনবার বলে
    "ভীষণ ভালো"
       "ভীষণ ভালো"
          "ভীষণ ভালো"
বিশ্বাস করে না
    তিনবার কেন
      মানুষটা জানে 

এই সই

তুমি নও
আমিও নই

যাদের খুঁজতে এসেছিলাম,
তাদের লুকিয়ে
এই যে আমরা রোজ বাঁচছি মুখোমুখি 

এই তো প্রথম নয়

এই তো প্রথম নয়
সব জানলা দরজা বন্ধ করে কেউ বলল
    এই আলো। এই সুখ। এই নির্ভুল ব্যবস্থাপনা। 

এই তো প্রথম নয়
প্রাণের বিনিময়ের শর্ত হল স্বাধীনতা
    কিম্বা পরাধীনতার বিনিময়ে জীবন 

এই তো প্রথম নয়
জরায়ুর থেকে বিচ্ছিন্ন হল 
    হৃদয়, শুভবোধ, আত্মসম্মান

দখল


====
দখল চাইছি
    তোমার 


    চলে যাও

মুক্ত করো নিজেকে
        বাঁচাও আমায়



====
সমস্ত দখল করে বসে আছি
       এত ভালোবাসা আমার 



====
একদিন সব দখল ছেড়ে দেব
    একদিন আর দখলকে বলব না ভালোবাসা

তোমায়

ধরো ঘটেই গেল পরজন্ম
সময় এসে দাঁড়ালো ফর্দ হাতে

রবি ঠাকুর ও লোকনাথ সংবাদ

কহিলেন লোকনাথ
     রবি ঠাকুরেরে
তোমাতে আমাতে মিল
    বেশ দেখি যে হে
তিরোধান দিবস স্মরি
     বাঙালির প্রাণ
কিবা যোগে করে সবে উৎসব মহান

চলো

শান্তি ছিল
    আত্মসম্মানহীন 

প্রেম ছিল
    দখল করে বসে

নিরাপত্তা ছিল
   শুষ্ক নদীতে 
      নোঙর ফেলা নৌকার মত

মৃত্যু এলো যখন
      সবাই ভাবল সে বলবে -
              "এখন না, এত সুখ!" 

আর তুমি

আমার বুক ভরে নেওয়া শ্বাস প্রশ্বাস
আর তুমি


আমার চোখে জেগে থাকা আলোর সাগর
আর তুমি

আমার শ্রবণ জুড়ে বাতাসের আনাগোনা
আর তুমি

আমার জিহ্বায় জাগা জলের তৃপ্তি
আর তুমি

আমার স্পর্শে জাগা প্রাণের সাড়া
আর তুমি

আমার হৃদয় জুড়ে বওয়া জোয়ারভাটা 
আর তুমি

আমাকেও সঙ্গে নিও

তুমি ছাড়া 
সব তছনছ করে যাবে
        আর কে বলো?

এসো 

আমার আবার সব গোছানো হয়ে গেছে, 
        নতুন রকম করে

  এবার আসবে যখন
      পারলে সব
          পুড়িয়ে দিয়ে যেও

Subscribe to কবিতা