Skip to main content

বক

লকডাউন। ধানক্ষেতের পাশে রাস্তা। রাস্তার উপরে মাচা। মাচার মাথায় ছাউনি। একটা বছর দেড়েকের বাচ্চা ছেলে, কপালে কাজলের দাগ, লাল প্যান্ট পরে বাবার সাথে বসে। আশেপাশে কয়েকজন মানুষ। সবাই পুরুষ। মাচায় আর কেন মহিলা বসবেন। বাচ্চাটা একটা গ্লাস নিয়ে খেলছে। বাকি পুরুষেরা গল্প করছে। একজন যুবক তার প্রেমের গল্প করছে। তার প্রেমিকা তাকে ফেসবুক, হোয়াটস অ্যাপে
...

শুকতারা

মানুষটা অনুভব করতে ভয় পেত। তাই রাতদিন ভেবে চলত। একটু জাগলেই নিজেকে বলতো, ভাব... ভাব... ভাব।
   ভাবনাটা যেন হাতের মাটি। যেমন খুশী মোড় দেওয়া যায়। অনুভূতি তো হাওয়া, কখন কোনদিক থেকে এসে পড়ে, উড়িয়ে নিয়ে যায়... ভেঙে দিয়ে যায়..
   মানুষটাকে কেউ ভালোবাসতে
...

বিমল আনন্দে জাগো রে

টুপ টুপ করে সারা জঙ্গল জুড়ে যেন ভালোবাসা ঝরে পড়ছে। ভোরে উঠে সরু নদীর পাড়ে বসে থাকা কান্তাচার্য্য’র আজ মনটা প্রসন্ন। এমন প্রসন্ন মন কদাচিৎ হয়। এ যেন বৈশাখের ভোরের ঠান্ডা হাওয়ার প্রসন্নতা। কান্তাচার্য্য গাইছেন, “বৈশাখের এই ভোরের হাওয়া...।” কান্তাচার্য্য একলা বেড়াতে এসেছেন।
   আকাশটা মেঘলা। কান্তা আকাশের
...

রাধাচূড়া

বুবুন স্কুল থেকে ফেরার সময় আজ আবার রেল কলোনীর থার্ড এভিনিউটা ধরল। এই রাস্তাটা তার খুব ভালো লাগে। বিশেষ করে এই দুপুরের সময়টায়। আজ ক্লাস ফিফ্‌থ পিরিয়ডেই শেষ হয়ে গেল। ক্লাস নাইনে পড়ে বুবুন। সাদা জামা, সবুজ প্যান্ট, পিঠে ব্যাগ
...

অ্যাগ্রেসিভ

আমার কোনোদিন মনে হয়নি আমি ওকে ভালোবাসি। ভুল বললাম। আমার আগে মনে হত, আমি ভীষণ ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এখন সেরকম তো কিছু মনে হয় না! কিন্তু একটা দুর্বলতা বোধ কিছুতেই
...

উত্তরাঙ্গ

চার দিন হলো গরমটা একই রকম ঠায় দাঁড়িয়ে আছে। জ্যৈষ্ঠমাস, গ্রামের বয়স্করা বলছে এরকম গরম নাকি গত পনেরো বছরেও পড়েনি। আর বলছে তারা, এই গরমটা আরো দশ-বারো দিন থাকবে। একে ন’তপা বলে। ন’দিন গরম কমবে না। তবে এবারের গরম আগের
...

১৫ই জুলাই

টেবিল বুক করে, বারবার ঘড়ি দেখে, আসা-যাওয়া করা মানুষে চোখ রেখে বসে থাকবে, না টেবিলটা ছেড়ে বাইরে বেরিয়ে পড়বে?
   অনেক মানুষকে দেখলাম, একটা টেবিলের পাশে বিষণ্ণতায় সারাটা জীবন কাটিয়ে দিল। কে যেন আসার ছিল। কে যেন কথা বলতে বলতে মাঝপথ থেকে
...

একটি নাটিকা

একজন চাষী, সারাটা দিন খেটে, প্রচুর পরিশ্রম করে, এক ঝুড়ি ফল নিয়ে এলো মালিকের বাড়িতে। মালিক পরিষ্কার হাতে কয়েকটা তরতাজা ফল বেছে তুলে নিল। কয়েকটা তার পছন্দ হল না, রেখে গেল। ঝুড়ির গায়ে লেগে থাকা ধুলো-কাদা সে নিল না
...

প্রিয়

প্রিয়,
   এই শব্দটা কতদিন পর বিশ্বাস থেকে উচ্চারণ করলাম। আশা করি তুমি ভালো আছো? আমিও আছি। কয়েকটা কথা বলব বলে লিখতে বসা।

   দেখো, যে দূরত্বটা তুমি আর আমি দু’জনেই মনে-প্রাণে চাইছিলাম, সেই দূরত্বটা চীনের দৌলতে আমরা কেমন হঠাৎ
...

হেলিকপ্টার

এক মুখ দীর্ঘদিনের কাঁচাপাকা দাড়ি, গালে হাত দিয়ে হেসে বলে, আলসেমি।
  মুদির দোকান। সামনে একটা চাপাকল। দোকানের পাশ দিয়ে গলি। দোকানের সামনে রাস্তা। গাড়িটাড়ি যায় না বড় একটা। সাইকেল, বাইক, রিকশা, হাঁটা মানুষ - তাও
...
Subscribe to অনুগল্প