এমনই থাক
এক আকাশ নিঃশব্দতা হঠাৎ হাতের মুঠো ছুঁয়ে গেল
মুঠো কুঁড়ির মত ফুটল নিঃশব্দে
কি আবেশে, বিবশ হয়ে
নীল ওড়না ঢেউয়ের মত স্পর্শ করল
অপরিচিত আঙিনায় পরিচিত আদর
আকাশ আর খোলা হাত পাশাপাশিই থাক
মুঠোর বাঁধন অতীত এখন
বাতাস তো অনুভব
বাতাস তো অনুভব
ব্যথাও
বাতাস সজল আজ
ব্যথাও
যে স্বাধীনতা ভাবছি
আমাদের ছোটোবেলায় Turning Point বলে একটা অনুষ্ঠান দূরদর্শনে হত। Yash Paul সৌম্যকান্তি চেহারা, খুব কাছের একজন দরদী শিক্ষকের মতন বিজ্ঞানের নানা অজানা বিষয়ে আলোপাত করতেন।
চব্বিশে জুলাই মারা গেলেন। বিশেষ কেউ জানতে পারল না। কারণ, ১) তিনি কোন ধর্মগুরু নন, ২) তিনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নন এবং ৩) অবশ্যই বিনোদন জগতের জনপ্রিয় কেউ নন।
ক্ষণ
খানিকক্ষণ তোমার জন্য অপেক্ষা করব
তারপর আরো খানিকক্ষণ অপেক্ষা করব
তারপর আরো খানিকক্ষণ
আরো খানিকক্ষণ
ওরা বলবে - এ তো হল অনেকক্ষণ!
আমি বলব, ব্যস, আর খানিকক্ষণ
নিজের মৃত্যুকে জাস্টিফাই করতে পারে!
কজন মানুষ আত্মহত্যার প্রাক্কালে এত স্থির, দৃঢ় সঙ্কল্পের সাথে নিজের মৃত্যুকে জাস্টিফাই করতে পারে! যদি নিরপেক্ষ আর প্রাক ধ্যান-ধারণা মুক্ত হয়ে শুনি, তবে শেষের কথাগুলো ভাবিয়ে তুলবার। সত্যিই বেঁচে থাকার অর্থ কি?
সসপ্যান
রীতার মাথাটায় একটা ঝাঁকুনি লাগছিল। মাথার ভিতরটা এখনো ঝিমঝিম করছে। চোখ খুলতে ইচ্ছা করছে না। গা'টা পাক দিচ্ছে। আশেপাশে রিকশা, স্কুটার, সাইকেলের আওয়াজ শুনতে পাচ্ছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারল। ধীরে ধীরে চোখ মেলতেই বুঝল, সন্ধ্যা হয়ে গেছে। স্ট্রীটলাইটগুলোর আলোগুলো কেমন তেরছা হয়ে তার চোখে লাগছে। তাকে ধরে কে বসে আছে?
গুরু নানক কলকাতায় এসেছিলেন
যুগাবতার
পদা আজন্ম শুনিয়া আসিতেছে একটি তৃণও ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না। একটি পিপীলিকার চরণে বাঁধা নূপুরের ধ্বনিও ঈশ্বর শুনেন।
পদা যত বড় হইতে লাগিল তত বিস্মিত হইতে লাগিল। এত নৃশংসতা, এত অমানবিকতা, এত বুভুক্ষা কেন তবে?
দুটো কোর্ট
একটা দাগ
দুটো দাগ
নীল দাগ
typing....
দুটো কোর্ট।
ঠকাস। ঠকাস।
উদ্বিগ্ন চোখ, স্ক্রিণের কোনায়।
ফুরিয়ে আসা ব্যাটারির লাল নিশান।
typing....
দুঃখ মানে কি?
দুঃখ মানে কি?
দুঃখ মানে ভালোবাসা
মৃত্যু মানে কি?
শ্মশান অবধি কাঁধে নিয়ে
বুকে করে ফিরে আসা
দুঃখ মানে কি?
দুঃখ মানে ভালোবাসা