অকারণ
আজ পূর্ণিমা না
তবু আধফালি চাঁদই যেন সারা আকাশ জুড়ে
ঢেউয়ের পাড় ভাঙার শব্দ শুনেছি
গভীর রাতে পুরীর বিচে বসে
প্রবঞ্চক
...
আজ অন্তত
তোমার ঝুড়িতে সাজানো
শেষ গোলাপি কুঁড়িটা আমায় দিয়ো
ওরা শিশিরে ভেজা নয়, জানি
চাঁপাকলের জলে ভেজানো।
ভূগর্ভস্থ জলে সিক্ত
ওদের কোমল শেষ শরীরটা বেচো না,
আমায় দিয়ো
আমি ফুল ফুটিয়ে তোমার হাতে দেব।
কিছু ঘটলে বা ঘটব ঘটব করলে সবাই বলেন উদ্বিগ্ন না হতে
তুমি থাকবে না
একদা এক কালে সামগান ছিল। একদা এক কালে মৈত্রী-করুণা-নির্বাণ ছিল। একদা এক কালে আজান ছিল। একদা কালে ওয়াহে গুরু ছিল।
একদিন মাটি ভেঙেছিল। একদিন নদী ভেঙেছিল। একদিন হৃদয় ভেঙেছিল। একদিন বিশ্বাস ভেঙেছিল। একদিন মানুষ ভেঙেছিল।
...
'ওরা কাজ করে'র স্রোত!
কয়েকটা এলেবেলে গান - চলচ্চিত্র
সাধ বনাম সুবিধা
ডারউইন মহাশয়ের মতে সংগ্রামই হল টিকে থাকার মোদ্দা কথা। কিসের জন্য সংগ্রাম? না অস্তিত্বের জন্য সংগ্রাম। আমাদের কিসের জন্য সংগ্রাম? না সুবিধার জন্য। সবার থেকে বেশি সুবিধার মধ্যে আমি বাঁচতে চাই। যে 'বেশি সুবিধা'র কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, থামার জায়গা নেই।
দোকানির সাজানো লাটাই
দোকানির সাজানো লাটাই, মাঞ্জা দেওয়া সুতো, ঘুড়ি - ছ'বছরের চোখটায় টাটাচ্ছিল।
মা বললে, এখন থাক
(নীরবতা বলল, এখন পারব না)
ছেলেটা বলল, কিন্তু আমাদের ছাদে যে খুব হাওয়া!
(চঞ্চলতা বলল, এ সব যে আমারই জন্য রাখা!)
টাকাটা কি আব্বুকে দেব?
ফরজানা আকাশের দিকে তাকিয়ে, মস্তবড় একখানা মাঠের মাঝখানে শুয়ে। চোখদুটো আকাশের দিকে খোলা। সকাল থেকে বুকে ব্যথা হচ্ছিল। স্কুলেও গিয়েছিল, ফিরে এসেছে। স্যারেরা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বাড়ি এসে বমি হল। মা বলল, সকালের নামাজে কিছু ভুলচুক করেছিস। বাবা বলল, আল্লাহ্র মেহেরবানিতে সব ঠিক হয়ে যাবে।
জীবন সত্যের থেকে কিছুটা বেশি
জীবন সত্যের থেকে কিছুটা বেশি
তা বলে সে মিথ্যা নয়
শুধু সত্যের থেকে কিছুটা বেশি