Skip to main content

"সত্যিই কি আমরা ভুল দিকে এগোচ্ছি?"

সুনীতিকুমার মহাশয়ের একটা লেখায় আছে, একবার শরৎচন্দ্র মহাশয় নরেনদেব ও রাধারাণীদেবীর সাথে অনেক রাতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছেন। হঠাৎ দেখেন একটা জটলা। এগিয়ে গিয়ে দেখেন একটা পোঁটলায় করে শিশু কেউ ফেলে গেছে। রক্ত মাখা সদ্যজাত পুরুষ শিশু।
  শরৎচন্দ্র রাধারাণীদেবী
...

আমা হতে ঊর্ধ্বে কে?

অবশেষে রশিতে টান পড়িল। বুদ্ধি বিহ্বল হইয়া বলিয়া উঠিল, অহো ভাগ্য, আমা হতে ঊর্ধ্বে কে?
   দেশপতি বলিয়া উঠিলেন, ঐতিহ্য।
   বার্তাবহ পত্রিকায় রোগ সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বগামী। সেই সংখ্যা জনতার দিকে চাহিয়া কহিল, ভয় নাই?
   জনতা কহিল, রোগ উহাদের হয়? আমাদিগের নহে।
   ঊর্ধ্বগামী সংখ্যা আরো দুটি
...

মন মোর মেঘের সঙ্গী

আজ অবধি যতপ্রকার ত্রুটি নিয়েই মানুষ জন্মাক না কেন, মন ছাড়া জন্মেছে, এমন উদাহরণ নেই। রবি ঠাকুর গাইছেন, মন রে ওরে মন/ তুমি কোন্ সাধনার ধন / পাই নে তোমায় পাই নে/ শুধু খুঁজি সারাক্ষণ।।
   ভালো কথা, এ খোঁজারই বস্তু। কিন্তু খুঁজলেই আর মেলে কই? তবু একেবারেই কি আর মেলে না? তা বললে হবে কেন? তো সেই মনের খোঁজের
...

লজ্জার, ভীষণ লজ্জার

আজকে 'এই সময়ে' খবরটা পড়লাম। তারপর আরেক সূত্রে জানলাম জয়রামবাটিতেও নাকি সূর্যগ্রহণের আগে আগে রান্নাবান্না হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে।
   একদিন ধর্মান্ধতা গ্যালিলিওকে অন্ধ করে দিয়েছিল, একদিন ব্রুনোকে পুড়িয়ে মেরেছিল। আজ আমার মনের গভীর থেকে ধিক্কার এলো আরো গভীরভাবে। এত মানুষের মনের মধ্যে অন্ধকারকে
...

লকডাউন ও ছাত্র-ছাত্রী

লকডাউনের শুরুতে একটা লেখায় আশঙ্কা প্রকাশ করি – অনলাইন ক্লাস নিয়ে। মনে হয়েছিল অর্থনৈতিক সামাজিক অবস্থানের পার্থক্যের জন্য কিছু কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আজ দেখছি তা ঘটছেও। হয়তো নানা কারণে আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত বলে সেই ঘটনাগুলো নিয়ে তেমনভাবে আলোচনা করার, দিশা খোঁজার দরকার মনে করছি না, কিন্তু ঘটছে। না তাকাতে পারি, অস্বীকার করতে পারি না।
   শিবানী কুমারী শাউ। বয়েস ষোলো। হাওড়ায়
...

দেবতা ও করোনা

সক্কালবেলা জেঠিমা দেখি মুখে সার্জিক্যাল মাস্ক পরে পুজো দিচ্ছেন।
   ভেবে দেখলাম ঠিকই করেছেন। এত বাড়ি, মন্দির, গাছতলা, দোকান, সকালবেলা উনি পুজো নিতে যান.... বলা যায় না...মানুষের শরীরই যদি এমন ধারা সংক্রমণযোগ্য, তবে দেবতনুর সংক্রমণ
...

ছোটোরা না হয় ছোটোদের মতই থাকুক

ছোটোরা না হয় ছোটোদের মতই থাকুক। তাদের কল্পনা, ভাষা মাড়িয়ে, নাই বা হেঁটে গেল বড়দের কাদা মাখা পা?

"কি আঁতলামি মশায়? কাদা কি সংসারে নেই?"

আছে। অবশ্যই আছে। আপনার আমার সংসারে সে বাঞ্ছিত না হলেও আছে। দিব্যি আছে। কিন্তু

...

ডুব

দীর্ঘদিন শিক্ষকতার জন্য কিনা জানি না, আমি দেখেছি আমি অকারণ কারোর মেজাজ নিতে পারি না। সে যেই হোক, যিনিই হোন। এই স্বভাবটা যত বয়েস বাড়ছে বেড়েই চলেছে। চিরটাকালই একা থাকতে বেশি পছন্দ করি। সাথে বন্ধুবান্ধবও পছন্দ করি। কিন্তু একটা গণ্ডী অবধি। তারপর নিজের সাথে নিজের যে সম্পর্ক, সেখানে কাউকেই পছন্দ করি না। অনেকে নিষ্ঠুর মনে করে, রূঢ় মনে করে
...

দিশা

অনেকবার অনেকে জিজ্ঞাসা করেছেন, "কোন বই আপনার জীবনে পথের দিশা দিয়েছে?"

   আমাকে এর উত্তর ভেবে বলতে কোনোদিন হয়নি, আজও হয় না। উত্তরটা সোজা - অবশ্যই রেলের
...

সে কি এলো?

টবের মধ্যে মাটি। মাটির মধ্যে গাছ। গাছের উপর ছাদ। গাছের সামনে গ্রিল।

গ্রিলের সামনে ফাঁকা। ফাঁকার ওপারে গ্রিল। গ্রিলের সাথে আস্ত আরেকটা ফ্ল্যাট।

রোদ গেল। টব বলল, কি হল? দিনের বেলায় রোদ গেল। ছায়া হল?

হাওয়া দিল। হাওয়ার গা ভেজা ভেজা।
...
Subscribe to
↑