Skip to main content

দেশ কাগজের উপর আঁকা নক্সা তো নয়

যদি তোমার বাড়ির


কোন এক ঘরে আগুন লাগে

তুমি কি পাশের ঘরে ঘুমিয়ে থাকতে পারো?

যদি তোমার বাড়ির

এক ঘরে পচছে লাশের স্তুপ
...

তখন

শব্দরা ধূসর হয় কখন বলো তো?

মাথা না তুলে হেঁটে চলে যায় শব্দের মিছিল -

    কখন?
...

বাঙালির আত্মপ্রকাশ ও জগতকে অভয়দান

অ্যাদ্দিন বাঙালিদের নামে অনেক নিন্দামন্দ শুনেছি। ট্রেণ্ডে গা ভাসিয়ে আমিও কিছু লিখেছি, বলেছি। কিন্তু আজ এমন একটা উপলব্ধি হচ্ছে যে না উল্লেখ করে পারছি না। বাঙালি আবেগপ্রবণ জাত, হুজুগে জাত - এ সব আসলে মিথ্যা, ডাহা মিথ্যে কথা। আসলে বাঙালিকে বুঝতে গেলে আপনার গভীর আত্মবোধ থাকা দরকার। একটু বুঝিয়ে বলি। ধৈর্য থাকলে পড়বেন
...

কেউ জানে না

রাস্তাটা যেন শেষ হবে না

ভীষণ কুয়াশা, ভিজে স্যাঁতসেঁতে চারদিক

মোড়ের পর মোড় পেরিয়ে যাচ্ছি

প্রতিটা মোড়েই আমি আমি
...

সুখ

সুখ কাকে বলে? দার্শনিক মত নানান হতে পারে, আমি একদম এলেবেলে মত নিয়ে বলি।

   ধরুন আমার দাঁতে ব্যথা হয়েছে। ডাক্তার বলেছে, নিচের পাটির প্রিমোলারে ভাঙ্গন ধরেছে, জানান দিচ্ছে। দাঁতের ভাষায় দাঁত জানান দেবে -- কনকন, টনটন, ঝনঝন, মাথার মধ্যে চড়াং ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের। ধরুন তখন আমি
...

শাস্তি হোক

ইনভার্টারের আলোয় গীতা পড়তে পড়তে মনে পড়ল

   ইনভার্টারে জল দেওয়ার ছেলেটাকে ডাকা হয়নি


ঈশ্বরকে ধন্যবাদ দিলেন

   স্মরণ করিয়ে দেওয়ার জন্য
...

একবচন হোক

তোমার নাম

তোমার কলার টিউন

তোমার পারফিউম


একবচন হোক

   কিছু বহুবচন বিভ্রান্তিকর
...

কথা বলার প্রসঙ্গ

সবাইকে জিজ্ঞাসা করি

    কথাচ্ছলে, অপ্রাসঙ্গিকভাবে

   তোমায় চেনে কিনা

কিম্বা আলগোছেও শুনেছে নাকি তোমার নাম

    অথবা তোমার পাড়ার কথা
...

প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাধারা

একজন অবসরপ্রাপ্ত সরকারি, উচ্চপদস্থ কর্মচারী মন্দিরে গেলেন। রাতে সবার সাথে খেতে বসলেন। খাওয়ার পর নিত্য অভ্যাস অনুযায়ী ধ্যানে বসলেন। বেশ কিছুক্ষণ পর তাকে পাওয়া গেল নিজের শোয়ার ঘরে, ঝুলন্ত অবস্থায়। লিখে গেলেন, আমার জীবন পূর্ণ হয়েছে, আমি এখন অন্য জীবনে চললাম।
...

খিদে পেরোনো ক্রুশের গল্প

বিছানা গুছিয়ে রেখে ছাদে চলে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। মুঠোর মধ্যে ধরা চারটে ভিজানো ছোলা-বাদাম। মুখের মধ্যে পুরে দিতেই স্বাদ – বাইরের জগতের স্বাদ। এই ছোলা-বাদাম তার নিজের না। বাইরের। তার নিজের মুখের মধ্যে শুধু লালা। অপেক্ষা করেছিল খাদ্যের। দাঁত অপেক্ষা করেছিল। চূর্ণবিচূর্ণ করতে করতে নিজের ধর্ম পালন করছে।
...
Subscribe to
↑