কন্ট্রোল কাউকে দিও না
সৌরভ ভট্টাচার্য
14 November 2021
আমার কিশোর বন্ধুরা, এ লেখা বিশেষ করে তোমাদের জন্য। আমি পর পর কয়েকটা আত্মহত্যার খবর পেয়ে একটু বিচলিত, তাই কিছু কথা একটু আলোচনা করতে চাই। দেখো, নেশা শব্দটা তোমরা শুনেছ। আমি এই নেশা নিয়েই কয়েকটা কম আলোচিত দিক নিয়ে কথা বলতে চাই।
দেখো, তোমরা শুনেছ যে মানুষ সিগারেট, মদ, গাঁজা এরকম নানা নেশা করে। তোমরা জানো এগুলো বাইরে থেকে মানুষ কিনে বা জোগাড় করে নিজের নেশার ইচ্ছাকে তৃপ্ত করে। এখন একটু ভেবে দেখো তো, নেশা আর অভ্যাসের মধ্যে ঠিক পার্থক্যটা কি? নেশার জিনিসটা আমার উপরে তার কন্ট্রোলিং পাওয়ার পেয়ে বসে। এটাই হল সব চাইতে খারাপ দিক নেশার। বাকি শরীরের উপর কি প্রতিক্রিয়া সেই নিয়ে আমার এখানে আলোচনা করার দরকার নেই। আমার কথা হল যে সেটা তোমার উপর তার কন্ট্রোলিং পাওয়ারটা পেয়ে বসে। তুমি সম্পূর্ণ তার কন্ট্রোলে চলে যাও।
...

রাধা-গোবিন্দ
সৌরভ ভট্টাচার্য
14 November 2021
রাধা বলল, হ্যাঁ গো, এ যে পুজো সম্পূর্ণ না করেই গেল চলে!
গোবিন্দ বলল, ওই যে দেখো, একটা পাখির শাবক পড়েছে মাটিতে। নীড় ছেড়ে। বেড়ালে খাবে যে ওকে। তাই সে দৌড়ালো পুজো ছেড়ে।
রাধা বলল, তুমি সে পাখিকে পড়তে দিলে কেন?
....

ভুল হয় না জোনাকিদের
সৌরভ ভট্টাচার্য
13 November 2021
মা আড়চোখে দেখছে মাঝে মাঝে। বারণ করছে না। ধীরে ধীরে বুঝে যাবে। জোনাকিরা ধরা দেয় না। তামাকের উগ্র গন্ধ সহ্য করা অভ্যাস এখন। যে নাক আগে যোজন দূরের হাসনুহানার অস্তিত্বে সাড়া দিত।
বাচ্চাটা কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। তার ছেঁড়া প্যান্টের উপর বসে একটা জোনাকি এখনও দব দব করে জ্বলছে।

একাকীত্ব নেই তো
সৌরভ ভট্টাচার্য
13 November 2021
একটা কুকুর কিম্বা বেড়াল পুষতে পারো তো, তবে তো একা লাগে না।
কিন্তু যে আমায় ভালোবাসতে বা আমার অনুগত হতে বাধ্য, তার ভালোবাসা বা আনুগত্য পেতে যে আমার লজ্জা বোধ করে। যে আমায় প্রত্যাখ্যান করার স্বাধীনতা পায় না, যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমার আনুগত্য স্বীকার করা ছাড়া তেমন কোনো প্রশস্ত পথ নেই, তাকে ঘাড়ে, পিঠে বয়ে কি করব? সে বরং আমায় সত্যিই একা করবে। স্বয়ং ঈশ্বর যখন আমায় তাঁকে স্বীকার করা বা অস্বীকার করার স্বাধীনতা দিয়েছেন, তখন কাউকে কোনো কিছুতেই বাধ্য করতে আমার রুচিতে বাধে।

কত্তাবাবা ও ছাগল
সৌরভ ভট্টাচার্য
12 November 2021
টুপ করে ঢিলটা ডুবে গেল। ছাগলটা লাফ দিয়ে বলল, আরেব্বাস! কত্তা আপনার কি টিপ! এক টিপে ফড়িংটাকে ঘা দিলেন!
কত্তা বলল, আগে এক টিপে বাঘ মারতাম রে। তখন তো তুই জন্মাসইনি। আমাদের পূর্বপুরুষেরা ঘোড়া, সিংহ এই সব নিয়ে হাঁটত। ছাগল কি কেউ নিত রে!
ছাগলটা উদাস হয়ে বলল, তাও...

এই মানুষে সেই মানুষ আছে
সৌরভ ভট্টাচার্য
12 November 2021
- মশায়, কাঞ্চনজঙ্ঘা দেখছেন?
- না, হাওড়ার ব্রীজের উপর বামাখ্যাপা চড়ে বসে মা মা করছেন, তাই দেকচি... যত্তোসব…
- আহা, চটেন কেন? চা কি ঠাণ্ডা হয়ে গেছে?
- কেন?

চিহিরো
সৌরভ ভট্টাচার্য
12 November 2021
চিহিরো গেল জয়পুরে
জিভের ফোঁড়া নিয়ে
ডাক্তার দিল ফোঁড়া কেটে
লেজার কাঁচি দিয়ে
হেঁটে হেঁটেই ওটিতে ঢুকল
সব্বাই দেখে অবাক
এত সাহস চিহিরো পালের
সবাই বলে, কেয়া বাত!
...
জিভের ফোঁড়া নিয়ে
ডাক্তার দিল ফোঁড়া কেটে
লেজার কাঁচি দিয়ে
হেঁটে হেঁটেই ওটিতে ঢুকল
সব্বাই দেখে অবাক
এত সাহস চিহিরো পালের
সবাই বলে, কেয়া বাত!
...
নিজের চিত্তের প্রসাদ
সৌরভ ভট্টাচার্য
10 November 2021
এমন একটা লেখা লিখুন যাতে কেউ বুঝতে না পারে। মানুষ সহজে বুঝলে সহজে ভুলে যায়। সহজে পেলে মান কম দেয়। সহজ না, জটিল কিছু লিখুন।
এইবার? এই যে এতবড় জটিল পৃথিবী, এত এত প্যাঁচাল, এত এত ঝুটঝামেলা, এই কি শেষ? না তো। এক মেলা লোক। হাজার রকম আলো, হাজার রকম মানুষ, হাজার রকম আমোদ, সমস্যা, ব্যবসা, উদ্দেশ্য। এ সবের শেষে কি থাকে? ভাঙা মেলা। তারপর শূন্য মেলা।
যে ট্রেন হিল্লিদিল্লি ঘুরে এত এত রাস্তা পেরিয়ে যাত্রা শেষ করল, তাকেও কারশেডে গিয়ে বিশ্রাম করতে হয়।

ভালোবাসা মানে
সৌরভ ভট্টাচার্য
10 November 2021
ভালোবাসা মানে বুঝতে গেলে
রাতের অন্ধকারে এসে দাঁড়াও
হাস্পাতালের সামনে
দেখো
ভালোবাসা মানে উদভ্রান্ত চোখ
....
রাতের অন্ধকারে এসে দাঁড়াও
হাস্পাতালের সামনে
দেখো
ভালোবাসা মানে উদভ্রান্ত চোখ
....
শুকনো নদী
সৌরভ ভট্টাচার্য
9 November 2021
শুকনো নদী। রাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে বলল, আর কতদিন?
কেউ উত্তর দিল না।
ভোরবেলা এলো মেঘ। বৃষ্টি শুরু হল মুষলধারে। নদী ভাসল জলে।
রাতে তারাদের ছায়া পড়েছে উচ্ছল নদীর বুকে। তারা ফিসফিস করে নদীর কানে কানে বলল, আমরা তোমার মোহনা অবধি দেখতে পাই, জানো, তোমার রহস্য বলে কিছু নেই!
নদী বলল, মোহনায় পৌঁছানোর সুখ পাও কি?