Skip to main content

ছি ছি চোখের জলে ভেজাস নে আর মাটি

বাঙালির থেকে থেকে বাঙালিত্ব নিয়ে গর্বের হাহাকার দেখলে আমার মাঝে মাঝে আজকাল ‘জলসাঘর’ সিনেমার ছবি বিশ্বাসের মুখটা মনে পড়ে। ছবিবাবু'র হৃত ক্ষমতা, প্রতিপত্তির উপর আসক্তির দীর্ঘশ্বাস ঘাড়ে এসে পড়ে। যে ভাষায় অর্থ থাকলে, ক্ষমতা থাকলে, সুযোগ থাকলে প্রাথমিক শিক্ষার কথা স্বপ্নেও ভাবা যায় না
...

ঈশ্বরের লীলা

- রাজা, উহাদের আপনার মঙ্গলহস্তে বিশ্বাস নাই।

- উহারা তবে নাস্তিক। ঈশ্বরের মঙ্গল ইচ্ছা রাজার মাধ্যমে সাধিত হয়। নহিলে ত্রিভুবনেশ্বরের সময় কোথা এই ক্ষুদ্রখণ্ডের গোলোযোগ লইয়া ব্যস্ত রহেন। তাই রাজার উপর বিশ্বাসের অভাব প্রকারান্তরে ঈশ্বরের উপর বিশ্বাসের অভাব। অতএব উহারা নাস্তিক।
...

তিনজন চিকিৎসকের মৃত্যুর

ছবিটা এতক্ষণে আমাদের অনেকেরই হয় তো স্ক্রোল করা হয়ে গেছে। হ্যাঁ, ছবিটা আনন্দবাজার পত্রিকার। তিনজন চিকিৎসকের মৃত্যুর।

   আমি ছবিটা দেখার খানিক পরই আবার এক গার্জেনের ফোন এল, "স্যার আপনি এবার অফলাইন শুরু করে দিতে পারেন। অনেকেই শুরু করে দিয়েছেন, এইভাবে পড়াশোনা হয় বলুন..?"
...

উপোস

মন্দিরে কথোপকথন হচ্ছে। একজন মহিলা আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলেন, দিদি উপোস করেছেন?

তিনি মুখটা শুকিয়ে বললেন, না দিদি, যাদের মাসে পনেরোদিন এমনিই পেটে ভাত জোটে না তাদের আবার উপোস!
...

আসল কথা

দেখুন কয়েকটা কথা স্পষ্ট করে বোঝা দরকার। আমরা বাঙালীরা অতটা বোকা নই যে, যে যা বোঝাবে আমরা তাই বুঝব। আমাদের ছেলেমেয়েদের একটা ভবিষ্যৎ আছে, ভারতের অন্যান্য জায়গায় কি পৃথিবীর অন্যান্য জায়গায় কি হচ্ছে আমাদের জানার দরকার নেই, মোদ্দা কথাটা হচ্ছে বাস্তবটা আমরা যেটা জানি সেটাই হল আসল।
...

মৃত্যুর সঙ্গে বোঝাপড়া

জেঠু মারা গেলেন অল্প বয়সে। হঠাৎ করে, সেরিব্রাল অ্যাটাক। বাংলার বাইরে। ঠাকুমা বললেন, আর ঈশ্বরের মুখ দেখবেন না। বৃহস্পতিবার লক্ষ্মী থাকবেন উপোষী। সোমবার শিব থাকবেন অস্নাত, অর্মাজিত। তাই হল।

   দুর্গাপুজো এলো। ঠাকুমা মণ্ডপে গেলেন না।
...

এটা ধর্ষণ

প্রথমত, কাগজপত্রে স্বীকার করতে চাইছেন না, এটা ধর্ষণ।

   দ্বিতীয়ত, বলছেন ওরকমভাবে অন্ধকারে না পুড়িয়ে দিলে বাড়ির লোক নাকি খেতে পারত না ওই দৃশ্য দেখলে। মানে পোস্টমর্টেমের পর যা নাকি হয়েছিল। যাতে প্রমাণ লোপাট করলেন।

   তৃতীয়ত, বাড়ির লোকের উপর কার্ফু চালালেন দু-তিন দিন ধরে, এই মানসিক অবস্থাতেও।
...

ধর্ষণ আর যৌন চাহিদা

বারবার একটা কথা চোখে পড়ছে, ধর্ষণ আর যৌন চাহিদা। একটু আগে মার্কেণ্ডেয় কাটজু লিখলেন ধর্ষণের সাথে বেকারত্বর যোগাযোগ। ওনার যুক্তিতে মানুষ চাকরি না পেয়ে বিয়ে করতে না পেরে নাকি ধর্ষক হচ্ছে। আমি জানি না এরকম কোনো স্ট্যাস্টেস্টিক্স
...

মেয়েটা মারা গেছে

আইসিইউতে লড়া শেষ। এতক্ষণে আমরা নেটিজেনেরা স্ক্রল করতে করতে জেনে গেছি নিশ্চয়ই যে মেয়েটা মারা গেছে। উনিশ বছর। দলিত। স্পাইনাল কর্ডটা ভাঙা ছিল। জিভটা কাটা ছিল। আরো ডিটেলিংস ছিল, পড়েওছি। লিখলাম না।
...

হাঁটো পথিকবর

সেদিন যে মৃত্যুগুলো একের পর এক ঘটে যাচ্ছিল, চুপ করে ছিলাম। রেললাইনে ছিন্নভিন্ন শরীরে রুটির টুকরো পড়ে এদিকে ওদিকে। চুপ করে ছিলাম। হাঁটতে হাঁটতে, ফিরতে ফিরতে যখন অনেক মানুষ রাস্তায় অনাহারে, ডিহাইড্রেশানে, দুর্ঘটনায় মারা যাচ্ছিল চুপ করে ছিলাম। সারা পৃথিবী
...
Subscribe to হাল হকিকৎ