হায় রে বোধি হায় রে
("চমস্কী আর পামুক?
ওরাও শেষে নিন্দা দিলেন? এবার লড়াই থামুক!"
~ শ্রীজাত)
নোম চমস্কী করিল নিন্দা
করিল নিন্দা পামুক
বঙ্গকবি লাফায়ে কহিল
তবে তো লড়াই থামুক
হায় রে বোধি হায় রে
পরানুগত্য কি মহীয়সী
দেখিয়া প্রাণ জুড়ায় রে
ভোর হওয়ার আগে
আমার মাঝরাতেই ভোর হল
যেই তোমার কিছু কথা মনে এলো
JNU
অবশেষে চুপ থাকতে পারলাম না। JNU তে যা ঘটছে তার প্রতিবাদ- সমর্থন জটিলতা নিশ্চই আছে। সে ধোঁয়াশা কাটতে সময় লাগবে। লাগুক। আমি আশ্চর্য হলাম, হতবুদ্ধি হলাম অবশেষে দুটো ঘটনায়।
দীর্ঘশ্বাস
তোমার কাছে শান্তি চাব না
দু'দিক
অহংকারের একদিকটা গরম, আরেকদিকটা ছুঁচালো। তুমি একদিকে, আমি একদিকে। তুমি বিঁধছ, আমি পুড়ছি।
অথচ দুজনেই জানি, চাইলেই একে সরিয়ে দেওয়া যায়। দিই না। নিজেদের মুখোমুখি হতে ভয়। সাধারণত্বের বিনয়, মিথ্যা অসাধারণত্বের মুখোশ। সেই মুখোশেই ভরসা।
জানি না তো, আসলে সত্যিই অসাধারণ কে? তুমি না তো?
জীবনপথ
রাত্রি এসে যেথায় মেশে
চিঠি
চিঠি যখন আসে
সেকি পথের খবর আনে?
না তো না
না তো না
সে শুধু
তার সৃজকের কথাই আনে
একের কথা
ভেসে ভেসে
দেশে দেশে
আরেককে বলতে আসে
সে কি শুধুই কথা আনে?
না তো না
না তো না