Skip to main content

বদল

গাছটা ঠিক করল, সে আর বোকা হবে না। আগে তার ডালপালা চতুর্দিকে মেলা থাকত। পাখি বাসা বাঁধত, পিঁপড়েরা বর্ষাকালে ওর ডালে উঠে আশ্রয় পেত, ক্লান্ত পথিক ওর ছায়ার তলায় বিশ্রাম নিত। গাছটা আনন্দেই ছিল। কিন্তু বোকার মত আনন্দে। 

টিকিট

তুমিও বাস থেকে নেমে গেলে 
    অচেনা স্টপেজে হঠাৎ
        কথা তো ছিল না এমন!

আবরণ

সকালে বসলে সূর্যের ধ্যানে
   বললাম চোখ খোলো, 
      সূর্য পূর্ব দিগন্তে,
         দেখো, কি তার রঙ, কি তার রূপ!

দান

সারাদিন ধরে শুকনো কাঠ জোগাড় করছিলাম, রাতে আগুন জ্বালাব বলে
খেয়াল করিনি ঈশানকোণে কখন জমেছে মেঘ
ঘন কালো মেঘ

তুমুল বৃষ্টি নামল
সব কাঠ ভিজল, 
ভিজলাম আমিও

যাক

     ওটা কি পাখি? মাছরাঙা?

            উড়ে গেল -

শুভ নববর্ষ

আমাদের বাংলা সালটা শ্রাবণের মেঘে ঢাকা চাঁদের মত কিছু কিছু মুহূর্তে উঁকি দিয়ে আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ে। আজ যেমন উঁকি দিচ্ছে। আবার দেবে পঁচিশে বৈশাখ, তারপর বাইশে শ্রাবণ..এরকম আরো কয়েকটা দিন ( আসলে আর মনে পড়ছে না)। 

আম্বেদকর

"Cultivation of mind should be the ultimate aim of human existence."

নাম

মালীটা প্রতিটা ফুলের গায়ে নিজের নাম লিখে রেখেছিল গোপনে

কেউ জানত না

প্রজাপতি না, বাতাস না, মাটি না।

জানত শুধু মালী
  আর ফুল

দেবতা

সিংহাসনে দেবতার গায়ে একটা মাকড়সা

দেবতা নির্বিকার
   মাকড়সাও

পুরোহিত উঠল চীৎকার করে -
    অপবিত্র হল সব!

আসলে তো

আসলে তো আমি তাড়াতাড়ি হাঁটছি না
  মৃত্যুও শুনেছি এদিকেই আসছে

দুজনেই তাড়াতাড়ি হাঁটলে 
     বড্ড তাড়াতাড়ি দেখা হয়ে যাবে

Subscribe to
↑