Skip to main content

স্মৃতি

গভীর রাত। তোমার বিস্মৃতপ্রায় স্মৃতিরা বুকে এসে ভিড় করল। কোনো কারণ ছিল না, এমনিই। 
যেন শুকিয়ে যাওয়া বাগানে গোপনে এল বসন্ত 
যেন ভোরের শীতল বাতাস মরুভূমির বুকের উপর দিয়ে গেল বয়ে
যেন দীর্ঘ অসুস্থতার পর, একটু স্বস্তি পেলো কেউ, অকারণে, এমনিই।

সন্ধিক্ষণ


খিচুড়ির পাতা নিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছে হীরু বারেবারে। হীরুর আঁচলটা পাতে পড়ছে দেখে বাড়ির গিন্নী বললেন, কি হল রে হীরু, কি ভাবতে বসলি খাবার মুখে করে? তোর ছেলেমেয়েদের জন্যে বেঁধে দিইচি তো রে।

এক রবীন্দ্রনাথ শ্বাস নিতে পারি, বুকে এতটা জোর কই?

তখন আমি স্কুলে পড়ি। সেভেন কি এইট হবে। একদিন স্কুল থেকে ফিরে দেখি, বাবা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছেন। সাথে তিনটে ক্যাসেট। কণিকার, 'আমার না বলা বাণী', 'বাল্মীকি-প্রতিভা' আর যে লিঙ্কটা শেয়ার করলাম, এই ক্যাসেটটা - 'ছুটি' - প্রদীপ ঘোষ আর সুচিত্রা মিত্রের পাঠ, তার সাথে সুচিত্রা

স্ব-ভাব

অতএব ফিরতে হল
কিছু ভুল কেন যেন শোধরানোই যায় না
আসলে তো ওরা ভুল নয়
        স্বভাব। স্ব-ভাব। 
তাই হোক। না হয় বারবার ফিরি।
    ভাবের ঘরে চোর না ঢুকুক।

জাল

দাঁড় বাইতে বাইতে লোকটা পাড়ের দিকে তাকিয়ে ছিল
তার ছোট্টো কুঁড়েঘরটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে....ক্রমশ একটা বিন্দুর মত হয়ে যাচ্ছে...মিলিয়ে গেল...

মেঘলা চিরকুট

এই মেঘলা আকাশেই সে যাবে
যে শাড়িটা গেলবার পূজোয় কেনা, ভাঙা হয়নি
সেই শাড়িটাই পরে যাবে

কে?

মাথার মধ্যে যারা ঘোরে
যারা ঘুরতে ঘুরতে কথা বলে
এক একটা সাম্রাজ্য তৈরি করে
  আবার ভেঙে ফেলে, 
      তারা কারা?

না হয় না

এমন অন্ধকার হয় না 
যে তারাদেরও দেখা যায় না

গায়ত্রী চক্রবর্তী

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। প্রতিবারই ধাক্কা দেন। বইতে, আলোচনায়, সাক্ষাৎকারে, ভাষণে। চিন্তার ধারাটা ছিন্ন হয়, নয় তো জেগে ওঠে। গায়ত্রী ভাবিয়ে চলেন। ঝাঁকিয়ে চলেন। জ্ঞানতত্ত্

তাই?

কথা দিল?
না গারদ বানিয়ে গেল?

প্রেম জন্ম নিল?
না বনসাই বানানোর টব-মাটি দিয়ে গেল?

জীবনের অর্থ মিলে গেল?
না চাঁদ-তারা স্টীকার ছাদেই চিপকে গেল?

Subscribe to