অমল
অমল তো একটা বয়েস কিম্বা একটা লিঙ্গ না। অমল একটা বাধ্যতামূলক অবস্থা। অমল একটা ইচ্ছা। একটা আস্পৃহা। একটা গভীর নিষ্পাপ কৌতুহল। তীব্র বাঁচার ইচ্ছা। ভালোবাসার ইচ্ছা।
হাস্পাতাল, ট্রেন, স্টেশান, রাস্তাঘাট, ট্রামবাস, বাড়ির আধখোলা জানলায় যে কত কত অমলকে দেখি। হাতটা বাড়িয়ে আছে অথচ এগোতে পারছে না। কে ধরবে? সবাই ব্যস্ত যে!
মাঝ সাগরে
আমার জন্য ভালোবাসা না হয় নাই রাখলে
খানিক সময় পারলে রেখো
যখনই আসি তখনই তো অসময়
মাঝ সাগরে জোয়ার ভাঁটার হিসাব কোথায়?
তোমার নদীতে নোঙর না ফেলি দেখো
স্বর্ণ আর দর্পের বুদবুদ
তুলসীদাসজী তাঁর কালজয়ী 'রামচরিতমানস' এ আগামী দিনের উল্লেখ করছেন -
"বহু দাম সঁবারহি ধাম জতী। বিষয়া হরি লীনহ ন রহি বিরতী।।
তপসী ধনবন্ত দরিদ্র গৃহী। কলি কৌতুক তাত ন জাত কহী।।"
অমৃত
তোমরা অমৃত কোথায় দেখো?
আমি তো যন্ত্রণাই দেখি চারদিকে,
অসহ্য যন্ত্রণা!
এত যন্ত্রণা সহ্য করেও তবু টিকে থাকতে চাইছি
সেই ইচ্ছাই কি তবে অমৃত?
নীল তিমির গ্রাস
"All happy families are alike; each unhappy family is unhappy in its own way"
'Anna Karenina' র বিখ্যাত প্রথম লাইন। আমার কথাটা মাথায় এলো 'নীল তিমি' খেলার প্রসঙ্গে। তবে কি নিঃসঙ্গতাই এর কারণ? নিঃসঙ্গতার কারণ অনেক হতে পারে।
অভাবটা তোমার
কান্নাটা আমার
যন্ত্রণাটা আমার
অভাবটা
তোমার
চক্ষু চড়কগাছ
একখেন পোস্ট পইড়া চক্ষু চড়কগাছ হইল। একজন রামকৃষ্ণ ভক্ত লিখছেন যে, 'রামকৃষ্ণ মিশনের নিন্দা শোনা পাপ। গুরুতর পাপ। রামকৃষ্ণদেবের গৃহীভক্ত নাগ মহাশয় একবার গুরুনিন্দা শুনে নিন্দুককে বেগো জুতোপেটা করেছিলেন। আমাদেরও উচিৎ নিরুত্তর না থাকা'।
ধর্মসভার আওয়াজ
মাইকে ভেসে আসছে ধর্মসভার আওয়াজ। বক্তা গদগদ হয়ে উচ্চৈঃস্বরে বলছেন -
নীলতিমি
কিশোর-কিশোরীদের নীলতিমি। আর বড়দের গুরুবাদ। কোথায় যেন একটা মিল আছে।
লোকটা
রাত এগারোটা প্রায়
রাস্তার উপরে হলুদ স্ট্রিট লাইটের মায়া মাখানো আলো
সার দেওয়া বাড়ি
জানলা দিয়ে গা এলিয়ে পড়া ঘরের আলো রাস্তায়
এখানে ওখানে কয়েকটা পাড়ার লালু ভুলু শুয়ে
লোকটার কাঁধে একটা কালো ব্যাগ
ওতে দোমড়ানো আজকের খবরের কাগজ
না ধোয়া তরকারি লাগা ফাঁকা টিফিনবক্স,
আর একটুখানি অবশিষ্ট জল ছলকানো প্লাস্টিকের লম্বাটে বোতল