এখনই যাব না সেখানে
এই তো শ্রদ্ধা ছিল। গেল কোথায়? এই তো ভক্তি ছিল। গেল কোথায়? একটা পাখি সকাল থেকে ডাকছে, তোর নাম কি? থাক, নাম জেনেই বা কি হবে! কটা নামই আর মনে থাকল সারা জীবন?
ছাদ
লোকটা বিখ্যাত হবে বলে
সকাল বিকাল সন্ধ্যে ভোর
বৃষ্টি খরা শীত গরম
সব উপেক্ষা করে ছাদে দাঁড়িয়ে থাকত
নীচের তলা থেকে কেউ ডাকলে সাড়া দিত না
ধীরে ধীরে সাড়া দিতে ভুলেই গেল
শিশু
হাস্পাতালের কোলাহলে
বছর তিনেকের বাচ্চা
মায়ের কোলের নির্জনতায়
মানুষের বানানো বোমার আঘাতে
মানুষের বানানো ব্যথা কমানোর ওষুধে
গুরু কহিলেন
গুরু কহিলেন, তবে বাবা সত্য কি?
শিষ্য গদগদ হইয়া কহিল, আপনি যাহা কহিলেন।
গুরু উৎফুল্ল হইয়া কহিলেন, আর আমি কি কহিলাম?
শিষ্য বলিল, সত্য, গুরুদেব, সত্য কহিলেন।
ফোনটা কেটে দিয়ে, খুঁজুন
সেবার কলকাতা বইমেলায়
তুমি তো গেলে না
সন্ধ্যে হব হব
সন্ধ্যে হতে শুরু করলে যে মন খারাপটা হয়
সে আড়মোড়া ভাঙতে শুরু করেছে ততক্ষণে
ফুরিয়ে যাওয়া কথার দলদল
প্রতিদিন সব কিছু গুছিয়ে রাখার পরও
যেটুকু অগোছালো থাকে -
সেটুকুই
শুধু সেটুকুই কালকের সম্বল
বাকি তো সব গুছিয়ে রাখা
ফুরিয়ে যাওয়া কথার দলদল
আমগাছ
মানুষটা আমগাছের চারাটা লাগিয়ে, কয়েকদিন মাত্র নিশ্চিন্তে ঘুমিয়েছিল। ভেবেছিল, গাছটা না হলেই ভালো। কিন্তু একদিন ভোর সাড়ে চারটে উঠে বাগানে এসে যেই দাঁড়িয়েছে, তার চোখ ঠোক্কর খেল দুটো সবুজ পাতায়, একটা চারাগাছ জন্মিয়েছে।
যেমন চলা
ভীষণ ভিড়, যেমন হয়, তেমনই
একটা ফাঁকা জায়গায় খানিক দাঁড়ানো
কিছুক্ষণ,
যেমন আগুন
...
এবছরের মত খেলাটা শেষ হল
এবছরের মত খেলাটা শেষ হল। বড়দের খেলা। চালাকদের খেলা। ধনীদের আমোদ। নেতাদের শক্তি প্রদর্শন। বোকাদের আবেগের তুবড়ি, জ্বলে ধাঁধাঁ লাগিয়ে চোখে, ফুরালো এ বছরের মত। কাছের সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিল, এত আলো। এবার শ্লথ পায়ে আসবে অবসাদ। উত্তেজনার পর যা অবধারিত। কাজের গতি বেগ ফিরে পেতে নেবে আর