Skip to main content

তাই

তুমিও দরদী সাজলে?

যে তুমি
ভিখারি আর বাউলের পার্থক্য বোঝো না?

এমনও হয়

নিজের রচিত শব্দের অভিনয়ে
...

তুমি এলেই

তুমি এলেই রাণী আবার অভিমান ভুলে রাজার পাশে রাজসিংহাসনে বসে।
তুমি এলেই গ্রামে থাকা দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঝোলা ভর্তি ভিক্ষা মেলে।
তুমি এলেই সব রাক্ষসীর প্রাণভোমরারা ঘুমিয়ে পড়ে।
তুমি এলেই সব রাজপুত্ররা যুদ্ধ জিতে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাড়ি ফেরে।
...

এমনও তো নয়

আমি তাকাব না

তোমার চোখের দিকে
সরাসরি

এমন কোনো কথা বলব না
যা দরকারি
কিম্বা অদরকারি
...

উপোস

মন্দিরে কথোপকথন হচ্ছে। একজন মহিলা আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলেন, দিদি উপোস করেছেন?

তিনি মুখটা শুকিয়ে বললেন, না দিদি, যাদের মাসে পনেরোদিন এমনিই পেটে ভাত জোটে না তাদের আবার উপোস!
...

দড়িটা আর লোকটা

লোকটা পাতকুয়োয় পড়ে গেল। কবে পড়ে গেল, কি করে পড়ে গেল সেটা কথা না। সেটা নিয়ে গল্পও না, মোদ্দা কথা হল লোকটা পড়ে গেল।

   একটা দড়ি নামালো কেউ। লোকটার ভারি আনন্দ হল, সে ভাবল সারা জগতটা হয় তো ওই দড়ি বেয়ে নেমে জড়ো হবে ওই কুয়োতে। সব সুখ, সব আলো, সব আনন্দ... সব সব সব কিছু।
...

আসল কথা

দেখুন কয়েকটা কথা স্পষ্ট করে বোঝা দরকার। আমরা বাঙালীরা অতটা বোকা নই যে, যে যা বোঝাবে আমরা তাই বুঝব। আমাদের ছেলেমেয়েদের একটা ভবিষ্যৎ আছে, ভারতের অন্যান্য জায়গায় কি পৃথিবীর অন্যান্য জায়গায় কি হচ্ছে আমাদের জানার দরকার নেই, মোদ্দা কথাটা হচ্ছে বাস্তবটা আমরা যেটা জানি সেটাই হল আসল।
...

ভুল চাওয়া

চাইলে শান্তি
অথচ শান্ত থাকতে শিখলে না
চাইলে প্রেম
অথচ ভালোবাসাকে শর্তমুক্তি করলে না
চাইলে জীবন
...

একমাত্রিক জানা

যা কিছু জেনেছি, সে আমার বাস্তব। যা জানি না, সে আমার অনুমান। হাসপাতালে যখন যাই, নানা রোগে আক্রান্ত মানুষের কষ্ট আমার জানার মধ্যে পড়ে না, কারণ আমি চিকিৎসক নই, তাদের কষ্ট আমার জানার মধ্যে পড়ে না, কারণ আমি সে রোগে আক্রান্ত নই। রুগীর প্রতি আমার সহানুভূতি জন্মাতে পারে, আবার না-ও পারে। আবার ভয়ও জন্মায় – আমার যদি হয়?
...

আদতে

নৈকট্যের আশ্বাস
আদতে তো বিশ্বাস

নইলে উকুন কৃমিও তো
কত কাছাকাছি থাকে

তা যদি না হয়
...

জগতে আনন্দযজ্ঞে

রামকৃষ্ণদেবের মিশন কি ছিল? তিনি কি সত্যিই সর্বধর্মসমন্বয় বেশ পরিকল্পনা করে করেছিলেন? সে সব আলোচনা থাক।

   আমাদের আজকের জীবনে কি সেদিনের সংশয় আছে? অবশ্যম্ভাবীভাবেই নেই। সেদিন ক্রিশ্চান মিশনারী, ব্রাহ্মধর্ম ইত্যাদির সংঘাতে ঈশ্বরের সাকার নিরাকার নিয়ে দোলাচাল আজকের দিনে আছে? মূর্তিপুজো ঠিক কি ঠিক নয়, এইসব নিয়ে ভাবনা আজকের মানুষের কই? দরকার নেই। সে তো ভালো কথা।
...
Subscribe to
↑