Skip to main content

Love in The Time of Cholera || গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

কুয়াশার মধ্যে কিছুক্ষণ হাত রাখলে হাত ভিজে যায়। সেই ভিজে হাতে যদি আঁকিবুঁকি কাটা যায়, সে কি কুয়াশার প্রতিচ্ছবি হয়? কুয়াশার কোনো আকার হয় না। কুয়াশার একটা প্রবল অস্তিত্ব হয়। ভালোবাসা একটা কুয়াশার মত। সে গিয়ে গিয়ে ফিরে আসে। যে নিঃসঙ্কোচে দাঁড়ায় তাকে ভিজিয়ে যায়।
...

নিঃসঙ্গতার শতবর্ষ

বিস্ময়ের সীমারেখা ছাড়ালে এক ধরণের বিস্ময় জন্মায়। তাকে কি বলে আমার জানা নেই। পড়েছি এই বইটা তিনি আঠারো বছর বয়সে নিজের মানসলোকে অঙ্কুরিত হতে দেখেন। কিন্তু সে অঙ্কুরকে একটা বৃক্ষরূপে দেখার জন্য তাঁকে অপেক্ষা করতে হয় আরো কুড়িটা বছর।
...

1Q84 & Kafka On The Shore

মুরাকামির লেখায় যৌনতা, দর্শন আর সঙ্গীত পাশাপাশি হাঁটে। তার সাথে কিছু অতিপ্রাকৃতিক ঘটনাবলী। টানটান গল্পের বুনোট। ঝরঝরে ভাষা। উপমাগুলো দৈনন্দিন জীবনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে নেওয়া।
...

শ্রীরামকৃষনঃ বিতর্কিত সাক্ষাৎ প্রসঙ্গ

"সত্যতে থাকলে ঈশ্বর লাভ হয়"....
"সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে কিন্তু, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না"...উক্তি দুটির প্রথমটি রামকৃষ্ণদেবের পরেরটি বিবেকানন্দের।
...

গুন্তেরের শীতকাল

বইয়ের নাম - গুন্তেরের শীতকাল। লেখক - খুয়ান মানুয়েল মার্কোস। অনুবাদক - Jaya Choudhury। প্রকাশক - এমব্যাসি অব প্যারাগুয়ে, বেস্টবুকস। 

তিন সন্ত

খানিক আগে একটা লাইভ ভিডিও শেয়ার করেছি। (নিম্নোক্ত বইটার উদ্বোধন করতে দলাই লামা ভারতে এসেছিলেন, তার) যারা এখন দেখেননি অনুগ্রহ করে পরে কোনোভাবে সুযোগ হলে দেখে নেবেন। দলাই লামা হাতজোড় করে অনুরোধ করছেন ভারতকে তার প্রাচীন জ্ঞানে ফেরার জন্য। এ কথা নতুন নয়। ভারতীয় নবজাগরণের সূত্

চেনা পথ অচেনা পথিক ও পাঠক রবীন্দ্রনাথ

দুটো বই একই সাথে প্রায় হাতে এসে পড়ল - 'চেনা পথ অচেনা পথিক' আর 'পাঠক রবীন্দ্রনাথ'। অসামান্য দুটো বই। দুটো বইয়ের একটা যোগসূত্রও আছে, মহাপ্রভু। প্রথম বইটার কথায় আগে আসি। লেখিকা, নন্দিনী চট্টোপাধ্যায়। মহাপ্রভুর উপরে বইয়ের সংখ্যা অজস্র। তবে এই বইটার বিশেষত্ব কি? বিশেষত্ব এর পটভূমিকা। সেই সময়ের বাংলা সমাজ।

ভারত সংস্কৃতি

একটা দুর্দান্ত বই পেলাম কাল, 'ভারতসংস্কৃতি', সুনীতিবাবুর। 'গোঁসাই তুলসীদাস' প্রবন্ধে একটা জায়গায় লিখছেন, "বড়ো কবি, বিশ্বজনের মনের আনন্দ যিনি যোগান, তাঁর রচনা যে -কোনও ভাষায় অনূদিত হ'তে পারে;

যশোধরার কবিতাযাপন

বছরের প্রান্ত সীমানায় পৌঁছিয়ে হঠাৎ ভাগ্যের তোরণ গেল খুলে। হাতে এসে পড়ল যশোধরা রায়চৌধুরীর একগুচ্ছ কবিতার বই। কিভাবে এলো সে গল্প থাক। শব্দের ভিতরের শব্দদের কথায় আসা যাক। ...

মাটির টানে

“যত দরিদ্রই হই, সংসারে স্নেহ- ভালোবাসার জন্য আমার আপন লোক আছে, এই ভরসা ছাড়া মানুষ বাঁচে কি করে?”
Subscribe to বইকথা