Skip to main content

কবে?

কানায় কানায় পাত্রটা উঠেছে ভরে
   উপুড় করে নেবে কবে?

বৃষ্টি শেষে বাড়ি ফিরে গেছে ছেঁড়া মেঘ
        নীলাকাশে ডুবিয়ে নেবে কবে?

সব খেলাঘর ছেড়ে এসেছি
   কোণের প্রদীপ নিভিয়ে নেবে কবে?

প্রার্থনার মন্ত্র তাঁর

অফিস থেকে ফিরে লোকটা তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে লাগল। মুখে নানা অর্থহীন শব্দমালা। বাচ্চাটা কোলে খিলখিল করে হেসে উঠতে লাগল।
পাশের ঘর থেকে লোকটার বাবা শব্দগুলো শুনছিলেন। চশমাটা খুলে বিছানায় রেখে, খবরের কাগজটা পাশে মুড়ে, বালিশে হেলান দিয়ে আধা শুলেন। চোখ বোজা।

সব পোড়ে না

কালের আগুনে পুড়ছি সবাই
  আমি তুমি সে
পুড়তে পুড়তে হচ্ছি ক্ষয়
    প্রতিদিন একটু করে রোজ

ভাষারা সঙ্কেত জানায় যে চোখে

ভাষারা সঙ্কেত জানায় যে চোখে
সে সঙ্কেতগুলো সারাটা মুখে ছড়িয়ে
তোমার বুক থেকে হাত বাড়াও
সে ভাষাকে তুমি পাবে হাতের মুঠোয়

ভালোবাসা একদেশি না

তোমায় ছাড়া বাঁচব না

বলেছিলেন তো
একচোখ জলে
বুকের মধ্যে হাপর সামলে

তবু চলে গেছে
জল শুকিয়েছে
হাপর থেমেছে

'হম তেরে বিন অব রহে নহি সকতে'

গানটা শুনলেও
চায়ে চিনি দিতে ভোলেন না
হিসাবের ফর্দে কাটাকুটি হয় না
রাতে ঘুমে বিচ্ছেদ ঘটে না

সুখ

পারিজাতের রেণু লাগা সুখ
                  চাইনি তো
তুলোয় ভাসা বাসন্তী সুখ
               তাও চাইনি
মোমের মত নরম সুখের আস্তরণ
চাইনি   চাইনি   চাইনি

চাঁদ

আমাদের আকাশে যে চাঁদ
   তোমার আকাশেও কি সে?

সেই, তবু সে নয়

আমরা দেখি চাঁদকে
তোমার চাঁদ নিজেই ধরা দেয়


(ছবিঃ সমীরণ নন্দী)

সতীমা'র মেলা

সুধা ফেলে বিষপানে মত্ত অতিশয়
বিষ ত্যাজি সুধা খাও ওহে মহাশয়


বন্ধু বলল, ঘোষপাড়ার সতীমায়ের মেলায় যাওয়া যেতে পারে? পারে না আবার! নিশ্চই পারে। মনকে বার করব। ঘর থেকে। নিজের থেকে। মেলার চেয়ে উত্তম সুযোগ আর কি হতে পারে!

মহাপ্রভু

আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা।


মুড়িয়ে মাথা গলে কাঁথা
কটিতে কৌপীন পরা।।

গোরা হাসে কাঁদে ভাবের অন্ত নাই
সদাই দীন দরদী বলে ছাড়ে হাই।
জিজ্ঞাসিলে কয় না কথা
হয়েছে কি ধন হারা।।

গোরা শাল ছেড়ে কৌপীন পরেছে
আপনি মেতে জগত মাতিয়েছে।
মরি হায় কী লীলে কলিকালে
বেধবিধি চমৎকারা।।

মগ

অনেক সময় পরিত্যক্ত মগটা আমার দিকে তাকিয়ে থাকে। জল ভরার ক্ষমতা না থাকার খবরটা ওর কানে কেউ তুললেও বিশ্বাস করে না। আমি যতবার ওকে ভাগাড়ে রেখে আসি, ততবার ও হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আমার বাড়ির উঠোনে এসে বসে থাকে। তাকিয়ে থাকে। মুখে এখনো সেই আত্মবিশ্বাস - আমি পারব, তুমি জল ভরেই দেখো না।

Subscribe to