Skip to main content

পাথেয়


যার মাথা রাখবার একটা কাঁধ আছে
সে ভাল আছে
যার হাসি দেখবার একটা মুখ আছে
সে বেঁচে আছে
যার ঘুম থেকে উঠবার আনন্দ আছে
সে সুখে আছে
যার দৃষ্টি ডোবানো দুটো চোখ আছে
সে মজে আছে
যার প্রণাম করবার দুখানা পা আছে
তার সব আছে


[শুভ নববর্ষ। অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল সবার জন্য। সাথে থাকি, সাথে চলি - এইটুকুই প্রার্থনা।]

ঋণ

কোনো দেবালয় না, কোনো মন্ত্র না
আমাকে শুদ্ধ করেছে তোমার ভালবাসা
...

নইলে

সব মেলে না তো!
তাতে কি?
...

মা

আমার বারবার মনে হয়েছে
'মা' কখনো ব্যক্তিগত হন না
...

যাচ্ছেতাই

আয়নার সামনে দাঁড়ালে দেখি তোকে
তোর সামনে দাঁড়ালে দেখি নিজেকে
...

নিরুত্তর

আচ্ছা আমি এরকম কেন বলতে পারো?, বলে নিশীথ আমার দিকে সজল চোখে তাকিয়ে থাকল।
নিশীথ আমার বহু পূর্বপরিচিত।
...

ছেলেটা

ছেলেটার পরীক্ষা শেষ
সিক্স থেকে সেভেনে ওঠার ফাঁক
...

বোকা

বুকের ভিতর কবে জানি একটা মস্ত চাওয়া জন্মেছিল
সে মরণকে বলেছিল, ফুঃ
...

আমি ফিরব

কোনোদিন ফুলের সাজি নিয়ে তোমার বাগানে গেলাম না
গেলাম ভিক্ষার থালা নিয়ে
...
Subscribe to