Skip to main content

বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস স্কুল ২০১৬

কল্যাণীর বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস স্কুলের সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকায় আমার দুটো লেখাকে ওরা স্থান দিয়েছেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নন্দিতাকে এবং প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া শুক্লাদিকে।

শেষ বগি

 

রেল লাইনের বুক
থরথর ঝনঝন করে কেঁপে উঠল
বুকের পাঁজরের কেন্দ্রে বিঁধল সুক্ষ্ম সুতীব্র যন্ত্রণা

 সে চুপ করে শুয়ে থাকল
    জানে তো
   সব ট্রেনেরই একটা শেষ বগি থাকে

তার বুকে ওঠে শব্দ
   আমার কানে বাজে সংগীত

তৃষার্ত

ওরা শুকনো ডালপালাগুলো
মেঘলা আকাশে মেলে দাঁড়িয়ে
ওদের বুকে মিঞা মল্লারের ব্যাথা
ওরা জানে
মেঘের করুণা ঢালা ধাঁরা
ডালে ডালে জাগিয়ে যাবে
আশার সবুজ কথা

(ছবিঃ সমীরণ নন্দী)

রবীন্দ্রপ্রসঙ্গে সুগত বসু

গতকাল সুগত বসুর ভাষণে রবীন্দ্রপ্রসঙ্গ আসল। বলা হল - সেভাবে দেখলে nationalism নামক গ্রন্থে তিনি যা বলেছেন তাতে নাকি বর্তমান অবস্থায় তাঁকেও anti-nationalist বলা চলত।

কেমোফ্লেজ

আমি কেমোফ্লেজ শিখব
    তোমাতে মিশে থাকলেও
        যাতে কেউ চিনতেই না পারে
বারবার ফেরে ভুল ঠিকানায়
     ভুল দরজায় কড়া নেড়ে

 

সমীরণদা

জানতাম না তুমি -
   দৃষ্টির সাথে
     হাসির সাথে
       স্পর্শের সাথে
         যাদুকাঠি নিয়ে ফেরো

হেঁটে বুঝলাম

তোমার সাথে দশ পা হেঁটে বুঝলাম
দশ পা'তেও জন্মাতে পারে
দশ হাজার পায়ের অভিজ্ঞতা

 

(ছবিঃ সমীরণ নন্দী)

লক্ষ যোজন

লক্ষ যোজন পথ পেরিয়েও
  পথ জানে না সে কোথায় এলো

জানে পথিক
  সে কি হারাল আর কি পেল

বাউল

মন বিষণ্ণ। মন পেলো না পারের খবর। আসা যাওয়া দেখছে সে জনমভর। প্রাণ আর জড়ের মধ্যে কোন চৈতন্যের বাস? কে বাসা করে মানুষের বুকে? কার ইঙ্গিতে বর্ষা বসন্ত নিয়ম করে আসে যায়? মন বোঝে তার গভীরে পাতাল সিঁড়ি, নামলে পরে নামতেই থাকে, নামতেই থাকে, নামতেই থাকে। চোখ কিসের সুখে আপনিই ভরে ওঠে, বুকের ভিতর দুধ ওথলানো, পাওয়া না-পাওয়ায় মেশা কান্না সুখ। কার মুখের আভাস ওই নীলাকাশে আবছা ভেসে ওঠে?

Subscribe to