Skip to main content

কি সুর বাজে আমার প্রাণে

আমার একটা ঘর আছে। তার চারদিকে চারটে দেওয়াল আছে। তার মাথার উপর ছাদ আছে। ছাদে একটা পাখা ঝোলে। কখনও ঘোরে, কখনও হাঁ করে নীচের দিকে তাকিয়ে ঝুলে থাকে। ঘরে চেয়ার টেবিল খাট বিছানা তোষক বালিশ চাদর ইত্যাদি আছে। এখন কথা হল এগুলো তো সবার বাড়িতেই আছে। এ বলার কি আছে?
...

গ্যাদারিং

 উৎসবে হাসিমুখ রাখা কতটা সোজা। সবাই হাসছে। চোখে-মুখে হাসি ঠিকরে পড়ছে। সাজ-পোশাক বলে দিচ্ছে, কি অসম্ভব খুশী আমরা। পরিপূর্ণ আমরা। ক্ষোভ? ফুঃ! ওসব ফু দিয়ে ওড়াই আমরা।
...

অতি নৈকট্যের আড়াল

আজ একটা বড় অদ্ভুত ঘটনা ঘটল। আমার এক বহু পূর্ব পরিচিত মানুষের সাথে কথা হচ্ছিল। তিনি মাকে বহুকাল আগে থেকে চিনতেন। তখন ওনার নিজের শ্বশুরবাড়িতে ভীষণ অশান্তি। মা নাকি কয়েক মাস ওনাকে অ্যাডজাস্ট করার কথা বলেন।
...

বুঝছ না কেন?

তোমাদের জন্য আমার শান্তি নেই। আমার ব্যক্তিগত জীবনে শান্তি ছিল। যখন ধর্ম আমার একান্ত ব্যক্তিগত ছিল। আমার ধর্মে সেদিন আমি ছিলাম, আমার ঈশ্বর ছিলেন। সংগীত ছিল। নৃত্য ছিল। আকুতি ছিল। আনন্দাশ্রু ছিল। আমার ধর্মের মধ্যে আমি সারা বিশ্বের ছবি দেখতাম। আমার স্তব ছিল, ভজন ছিল, ফুলের সাজ ছিল।
...

ঝোড়ো সন্ধ্যে

আমায় এখন ভূতে পেয়েছে। তাই খালি খালি ভূতের গপ্পো বলব। তবে আজ যেটা বলব, গপ্পো নয়। খাঁটি সত্য ঘটনা।
তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি। মা, বাবা, ভাই বাড়িতে কেউ নেই। সব্বাই বড়মামার ওখানে গেছে সল্টলেকে। শনিবারে থেকে রবিবার ফিরবে।
...

রবীন্দ্রনাথ

আমার পরম শ্রদ্ধেয় Samiran দা আমায় সাতদিনে সাতটা বই আর সাতজনকে ট্যাগ করার বললেন। এ এক মজার খেলা। অনেকেই খেলছেন। না পড়া, অজানা বহু বইয়ের সন্ধানও পাচ্ছি। 
        আমি আমার বইয়ের তাক, আলমারি, টেবিল, ড্রয়ার ইত্যাদি সাম্ভাব্য যতগুলো স্থানে-অস্থানে বই রাখি, দাঁড়ালাম, ভাবলাম - কোন বইটা দিই। কোন বইটা দিয়ে শুরু করি? হল না।
...

মনোপলি

স্টিফেন হকিংকে প্রথাগত, ঐতিহ্যগত ক্যাথলিক ধর্মের অনুশাসন, রীতিতেই শেষক্রিয়া সমাধা করা হল তার সন্তানদের তত্ত্বাবধানে - পয়লা এপ্রিলে এর থেকে মজাদার খবর আর কি হতে পারে?
...

বান না বন্যা?

বাঙালী ভক্তের জাত। বাঙালী হুজুগের ভক্ত। কালী, দূর্গা তো অনেক হল। এরকম পুরুষতান্ত্রিক সমাজে  অমন মেনীমুখো হয়ে থাকলে চলবে না বাপু! বাঙালি অ্যাদ্দিনে বুঝেছে। পুরুষাকার জাগছে। রক্তে অ্যাড্রিনালিনের পরিমাণ বাড়ছে। ওই বোলপুর আর জোড়াসাঁকো করে করে শুকুতে বসেছিল গা! তো কথা হল, নতুন একটা হুজুগ বাঙালি বহুদিন পর পেলো।
...

পাস-ওয়ার্ড

চেয়ার ফাঁকা রাখলে তাতে নাকি মাঝরাতে ভুত এসে বসে। প্রদোষ ফেসবুকে পড়েছে। তাই মাঝরাতে ল্যাপটপটা চেয়ারে রেখে শোয়। সেদিনও শুয়েছে। মাঝরাতে হঠাৎ শোনে তার ঠাকুমার গলা, "পাসওয়ার্ডটা কিরে?" প্রদোষ ঘুমের ঘোরেই বলে দেয়, 'অঞ্জনা জানু'।
...

1Q84 & Kafka On The Shore

মুরাকামির লেখায় যৌনতা, দর্শন আর সঙ্গীত পাশাপাশি হাঁটে। তার সাথে কিছু অতিপ্রাকৃতিক ঘটনাবলী। টানটান গল্পের বুনোট। ঝরঝরে ভাষা। উপমাগুলো দৈনন্দিন জীবনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে নেওয়া।
...
Subscribe to