টালি
সৌরভ ভট্টাচার্য
4 June 2018
ছাদের ফাটা টালি ক'টা সারানো হয়নি
জ্যোৎস্না ঘরোয়া
বৃষ্টি নয় তো!
ফাটা টালির ফাঁক দিয়ে নেমে আসা জ্যোৎস্না
বিন্দুমাত্র ইতস্তত না করে
চৌকি, জামা-কাপড়ের স্তূপ, ঠাণ্ডা মাটির উনুন
সদর দরজা
সৌরভ ভট্টাচার্য
3 June 2018
মনের একটা সদর দরজা আছে। সেই দরজা দিয়ে ভিতরে ঢুকলে সার দিয়ে কত যে ঘর তার ঠিকঠিকানা নেই। তবে মুশকিল হল সে ঘরের চাবিগুলো আমার হাতে নেই। কার হাতে যে আছে তাও জানা নেই। তবে কারোর হাতে নিশ্চয় আছে।
...
...
ফিরে যাও
সৌরভ ভট্টাচার্য
2 June 2018
ফিরে যাও
পিছনে না তাকালেও হবে
হয়ত লজ্জা পাব
কুণ্ঠিত হব
অন্তরীপ
সৌরভ ভট্টাচার্য
2 June 2018
আমি এখন বার্ন ওয়ার্ডে বসে আছি। সকাল থেকে বসে আছি। বাচ্চাটা বাজিতে পুড়ে গেছে। সারা গা দগদগে পোড়া দাগ। শুকাচ্ছে। টান লাগছে। বাচ্চাটা এবার মারা যাবে। হয়ত আজকে রাতেই, কিম্বা কাল।
...
...
সাবধান!!! ( to whom it may concern)
সৌরভ ভট্টাচার্য
2 June 2018
তারা ঠারেঠোরে আমায় মেসেঞ্জারে দীর্ঘদিন ধরে বলেছে, আমি স্পষ্টাস্পষ্টি বলে রাখলুম। আমায় যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন শৌখিন, পেলব ভদ্রতা ছেড়ে দিয়েছি অনেকদিন, যে দেশে একটা শিশুকন্যাও সুরক্ষিত নয়, সে দেশে হেঁচে-কেশে 'সরি' বলার মত সৌজন্যবোধ আমার আসে না।
Noise
সৌরভ ভট্টাচার্য
1 June 2018
কিছু শব্দ শব্দহীনও হয়
তুমি শব্দহীন শব্দ নিয়ে শব্দ তুললে
বললে, প্রতিবাদ
আমি উড়ে যাওয়া বকের দল দেখলাম
আকাশকে আকাশ রেখেই
যাবো?
সৌরভ ভট্টাচার্য
1 June 2018
বৃষ্টি হওয়ার কথা ছিল কি? না বোধহয়। তবু কালো হয়ে গেল ভরদুপুরে চারদিক। ঝমঝম করে বৃষ্টি নামল। তুমি কি ঘুমালে? ঘুমের মধ্যে বৃষ্টির আওয়াজ যাচ্ছে কানে তোমার? এরকম একটা দুপুর ঘুমিয়ে কাটাবে? অবশ্য একদিক থেকে ভালো। মেঘ দিনের আলো কেড়ে নিলে, স্মৃতির আলো ঝাঁপিয়ে পড়ে। আর স্মৃতি মানেই তো অকাজের কথা, বলো?
নিজেকে সাজিয়ে
সৌরভ ভট্টাচার্য
1 June 2018
নিজেকে সাজিয়ে
পরিপাটি করে আনা যেত
আনিনি
ঘাসের শিকড়
মাটি ছাড়া করে তুলিনি
ব্যামো...
সৌরভ ভট্টাচার্য
31 May 2018
তোমার চোখ সাঁতরে পাড় খুঁজছি
পা কামড়ালো তোমার হৃদি কুমীরে
তবুও পার পেতাম হয়ত তো
চুমুর ঘুর্ণী ডোবালো ঘোর তিমিরে
...
পা কামড়ালো তোমার হৃদি কুমীরে
তবুও পার পেতাম হয়ত তো
চুমুর ঘুর্ণী ডোবালো ঘোর তিমিরে
...
তক্ক বনাম তর্ক
সৌরভ ভট্টাচার্য
31 May 2018
কথায় বলে – বাদ-বিতণ্ডা। কথা দুটো একসাথেই উচ্চারিত হলেও তাদের অর্থের ফারাক বিস্তর। বাদ – তত্ত্ব নিরূপণের জন্য তর্ক। বিতণ্ডা – স্বমত প্রতিষ্ঠিত হোক চাই নাই হোক, পরমত খণ্ডনের জন্যেই তক্ক। তবে এইভাবে বলি, এক হল গিয়ে তর্ক আর এক হল গিয়ে তক্ক।
...
...