পলাশ
বাচ্চাটার জামায় নীল বোতাম। সাদা সুতোতে সেলাই। বাচ্চাটার লাল জামাটা একটু ছোটো। নীল হাফ প্যান্ট। পার্কের একটা কোণে বসে মোবাইলে গেম খেলছে।
তত্ত্বকথা
তর্জনী ডুবিয়ে বসে
অন্ধকার ঘরে পোড়া সলতের গন্ধ
অন্ধকার ঘরে পোড়া সলতের গন্ধ
ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে আসা প্রদীপের বুক
শিউলির হাতছানিতে স্মৃতির ব্যথার অভিসার
পূর্ব আকাশে খোলা জানলার
প্রাগৈতিহাসিক প্রতীক্ষা
কয়েকটা মিথ্যা কথা
ভীষণ সত্যি
...
জিভ
বাচ্চাটার মুখে একটাই কথা, আমি বড় চিপসটা খাব। মা মুখের দিকে তাকিয়ে বড় চিপসটা হাতে দিয়ে, চারদিকে তাকাল। চিপসের প্যাকেটটা মাটিতে পড়েছিল, মা কুড়িয়ে পেয়েছে। মুখটা খোলা, তবু, বাচ্চাটা চাইছে, কি আর হবে?!
ফুলটা নিঃশব্দেই ফুটেছিল
ফুলটা নিঃশব্দেই ফুটেছিল
তাকাবো না-ই ভেবেছিলাম
আঙুলে কাঁটা ফোঁটার পর বুঝলাম
অজান্তেই তাকিয়েছিলাম
কিছু না
হঠাৎ করেই হারিয়ে গেল
সন্ধ্যের আকাশের সামনে দাঁড়িয়ে বললাম
হারিয়ে গেল
সন্ধ্যের আকাশ বলল, একটু দাঁড়াও
সারারাত দাঁড়িয়ে রইলাম
শেষ রাতে হলাম অধৈর্য, বললাম
কিছু বললে না যে
তুমি তো মহাকাল নও
ছেঁড়ো
সে ছেঁড়া পাতাগুলো রাখবে কোথায়?
তুমি তো মহাকাল নও!
পান্নালাল
জনবহুল রাস্তা। আলোয় আলো চারদিক। দুর্গাপূজোর জামা দ্বিতীয় দফায় কালীপূজোতে বেরিয়েছে আবার। কচিকাঁচা, কিশোর-কিশোরী, যুবক-যুবতী-বয়স্করা রাস্তায় --- ঠাকুর দেখতে, প্যাণ্ডেল দেখতে, আলো দেখতে, মানুষ দেখতে।