Skip to main content

UNCALLED

I was parching ,
as solitary incense ;
some were indulging ,

জল

গোলাপগুলোয় আগুন জ্বলছে
   জল অভিমানী নাকি বীতশ্রদ্ধ?
    তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না

দ্বন্দ্ব

ভাবনা হয়েও
      ভাবনার সাথে দ্বন্দ্ব হল
পাঁজরগুলো চেঁচিয়ে উঠে চুপ করল
  আমি হয়েও আমি না হওয়ার ছল বুনল

কেন এ হিংসা দ্বেষ

সঙ্কীর্ণ বুদ্ধির আর অপরিণত বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। যেন বদ্ধ জলাশয় আর সদ্য জন্মানো ক্ষীণস্রোতা নদী।

অযাচিত

পুড়ছিলাম একা
        ধূপের মত

ঘাম

"অনেকটা ঘি ভষ্মে ঢালার পর বুঝলাম শুধু ধোঁয়াই উড়ছিল। আগুন ছিল না। এমনকি আগুনের স্ফুলিঙ্গও নয়।"

ফটক

আমি কোনো দূরের তারার গতিবিধিতে চোখ রাখিনি কোনোদিন

আকাশের দিকে তাকিয়ে কোনো অসীম অস্তিত্বের দিকে হাত বাড়াইনি কখনো

আমার বুকের মধ্যে বারবার ঢুকেছি
   সেখানে আছে মস্ত একটা ফটক
বাইরে আসার। নিজেকে ছেড়ে বাইরে দাঁড়াবার, নিজের দিকে পিছন ফিরে।

আনা কারেনিনা

(Anna Karenina নিয়ে রিভিউ লিখব, এমন ক্ষমতা, মেধা, শিক্ষাগত যোগ্যতা কোনোটাই আমার নেই, আর উন্মত্ত সারমেয় দ্বারা দ্রংষ্টিতও হইনি। তবে কিছু কথা পড়বার পর মনে হল। এ তারই প্রতিফলন। আজও কেন অনেকের মতে প্রথম দশটা উপন্যাসের মধ্যে স্থান পেয়ে আসছে তা আমার বলার অপেক্ষা রাখে না, বইটা নিজেই তার প্রমাণ।) ...

'আমি'

আমি আকাশকে নীল আর মাঠকে সবুজ প্রথম তাকিয়েই বুঝেছি।
তুমি শুধু শব্দদুটো দিলে - নীল আর সবুজ।
আমি মায়ের জন্যে কান্না আর অপরিচিত হাতের থেকে দূরত্ব রাখা জন্মলগ্নেই জেনেছি।
তুমি দুটো শব্দ দিলে - ভালোবাসা আর ভয়।
আজ থাকা আর ছেড়ে যাওয়া দুজনকেই দেখছি পাশাপাশি।
তুমি দুটো শব্দ দিলে - জীবন আর মৃত্যু।

'Self'

My first sight knew,
The pasture is green...
And the sky has a bluish hue...
You blessed me with two words,
Emerald Green and Azure Blue..
Unbound tears for my mother,
Distance from the touch of a stranger...
I knew from my first footstep, by Jove...
You named one feeling as Fear
And the other one as Love..
Now I see existance

Subscribe to