Skip to main content

সিনেমা শেষ হলে

সিনেমা শেষ হলে, সাদা পর্দাটা চুপ, সব কথা ফুরিয়ে যায়
কিছু কিছু মানুষ কি করে কখন যেন অপ্রাসঙ্গিক হয়ে যায়

সত্য যেখানে মাধুর্য ছোঁয়

সত্য যেখানে মাধুর্য ছোঁয়
         সেখানে তুমি আমার
প্রশ্ন যেখানে বিস্ময় ছোঁয়
         সেখানে আমি তোমার

তুমি জন্মেছো

তুমি জন্মেছো
     তোমার বুকে জগৎ জন্মেছে

তুমি জন্মেছো
    তোমার বুকে প্রেম জন্মেছে

তুমি জন্মেছো
    তোমার বুকে দুঃখ জন্মেছে

ওরা আছে, কারণ তুমি আছো
   এটাই সত্যি, বাকিটা গল্প
      তারা বানিয়েছে, যারা নেই
   সে গল্পও আছে, কারণ তুমি আছো

মাঝে মাঝে

মাঝে মাঝে নুড়িকেও পাহাড় মনে হয়,
                 ভয়ের নামতা পড়লে
সে নুড়ির ছায়াও পাহাড় মাড়িয়ে যায়
                   একটু এগিয়ে দেখলে

কারোর অপেক্ষায় না

কারোর অপেক্ষায় না
বরং নিজেকে পাল্টে নাও
   তবে বন্ধ রাস্তা আপনিই খুলবে
যদি সত্যিই এগোতে চাও

প্রতিটা সূর্যাস্তের সাথে

প্রতিটা সূর্যাস্তের সাথে
কটা শ্বাসের হিসাব ফুরিয়ে যায়
  বিকালের পড়ন্ত আলোয়
কিছু স্মৃতির গায়েও রোদ্দুর খেলে যায়

(ছবিঃ প্রীতম পাল)

বাসি অভিমানগুলো

বাসি অভিমানগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি কোরো না আর
   বাইরে বেরিয়ে এসো
  দেখো বাগানে নতুন কুঁড়ি এসেছে
আর দেখো, ধ্রুবতারাটাও একই জায়গায় আছে

 

শীতলতা

উদ্বিগ্ন ছায়ার শীতলতা
  জ্বলন্ত দশদিক
 ক্লান্ত কাকের ডাক
আকাশে মরীচিকার খোঁজ

 

একক সুর

অন্দরমহলে কটা চেয়ার পাতা
এদিক ওদিক ছড়ানো ছেটানো
     (হয়তো বা সাজানো)
                কয়েকটা সোফা
মাটিতে মাদুর পাতা

ধুলো পড়েছে স্তরে স্তরে
সোফাতে, চেয়ারে, মাদুরে
কেউ বসেনা আজকাল

শীতল সুখে

গত সূর্যের বাণী নিয়ে চাঁদ এলো রাতের বুকে
রাত বলল,
ধীরে এসো, প্রাণের বিশ্রাম আনো শীতল সুখে

(ছবিঃ সমীরণ নন্দী)

Subscribe to