Skip to main content

ক্ষণিক

সাড়া দিয়েছি
    অধিকার দিই নি

সময়ের স্রোতে ক্ষনিকের কাছে আসা
   হাওয়াতে ভাসা তুলোর অঙ্গীকার

হয়তো ভুল ছিল সময়

 হয়তো ভুল ছিল সময়
   না হলে দেখো –
সেই রাস্তা, সেই সাঁকো, সেই বনানী
    কিছু তো পাল্টায়নি
পাল্টেছি শুধু আমরা
   অপেক্ষাকে অভ্যেস করে বাঁচতে শিখেছি
তবু মনের কথা লুকিয়ে পড়তে পারে
   কিছু পুরোনো ইঁট
      আর ভিজে অবকাশে জমে থাকা কিছু শ্যাওলা

সবুজ

সবুজ।
   নিবিড় রহস্য। কিশলয়।
      বায়নার মত অবুঝ।

(ছবিঃ সমীরণ নন্দী)

কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে

কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে?
              রুমাল?
রুমাল হারিয়ো না
  রুমালের ভাঁজে অনেক হারানো গল্পের বাসা
        দীঘির গভীর কালো জল ছুঁয়ে দিলেই
    মনের মধ্যে এক হাঁটুজল কান্না

ভাঁড়

বেশ রাতে স্টেশানে নামে। বাড়ি ফেরার পথে নেয় একভাঁড় চা রোজ। শক্ত করে আঁকড়ে থাকে গরম চায়ের ভাঁড়। জীবনে বেঁচে তার এই একটাই উষ্ণতা অবশেষে।

কিছু পথ

কিছু পথ
পথিকের অপেক্ষা করে না
সে আত্মস্থ, ধ্যানমগ্ন চিরকাল
ভূলোকের আলপনায়
পথিক সার্থক, যদি সে নিজেকে খুঁজে পায়
গন্তব্যে না, সে পথের অন্তহীনতায়

(ছবিঃ দেবাশীষ দেব)

অরুপরতন

 
(আজ গুরুপূর্ণিমা। মানব সভ্যতার ইতিহাসে অজ্ঞতার অন্ধকার থেকে আলোতে আনার প্রয়াসে বহু প্রাণ আত্মসুখ বিসর্জন

ঝিঁঝিঁর ডাক

ঝিঁঝিঁর ডাক
    পথের সাথে আলাপ
যে গেল সে কি ফিরবে?
    না বিষন্ন আকাশে থাকবে
       গোধূলির বিষাদ প্রলাপ

(ছবিঃ দেবাশিষ বোস)

সাগর কথন

 


----
বুদ্ধি নিজে না বুঝেও বোঝাতে পারে
          সে তো নাক উঁচু তাই দাম্ভিক
অনুভব নিজে বুঝেও কি বোঝাতে পারে?
          সে কবে হল ভাই তার্কিক?!

চুপ করে শোনো

চুপ করে শোনো
তারারা ফিরে যাওয়ার আগে কি বলে গেছে

দেখো ফাতনা না ডুবলেও লোকটা বসে আছে
    এই আড়াই ঘন্টা হল

বাচ্চা মেয়েটা স্কুলে যাওয়ার ব্যাগ নিয়ে রাস্তায়
  স্কুলের থেকে রাস্তাটা টানছে বেশি

Subscribe to