Skip to main content

Oh silent eyes

Oh silent eyes
  Shall I take a dip within you?
    To lose my roaring ego
  Like a withered leaf on passing river!
     Let me touch bottom of the heart
       To speak from there
          Like you, where we all are one

অযত্ন

ভালোবাসতে নিয়ম লাগে নাকি?
               অনুমতি?
ফুলদানির ফুলের পরিচর্যা লাগে
          শৌখিন বাগানেরও লাগে

ঘন জঙ্গলের মধ্যে ফোটা ফুলের যত্ন লাগে নাকি?

সময়

জ্ঞান হওয়া ইস্তক দেখছি
   একটা সাদা চাদরে পা থেকে গলা অবধি ঢাকা আমার
   মাথার কাছে কিছু ছায়ামূর্তি ঘোরাফেরা করছে
   ফিসফিস করে বলছে -
 যা কাজ আছে তাড়াতাড়ি সেরে নাও
      বুঝে নাও সব কিছু
   ধর্ম বিজ্ঞান রাজনীতি ইতিহাস
      খানিক পরেই চাদরটায় ঢাকব মুখ

সৌজন্যতা

সব শাড়িগুলো মন খারাপে ভিজে
   একটা শাড়িও শুকাতে পারেনি সকাল থেকে।
ছাদে উঠেছে চোদ্দোবার, হারমোনিয়াম খুলেছে বন্ধ করেছে, সুর আসেনি গলায় কিম্বা আঙুলে।
 পুরোনো দিনের কথারা চুন সুরকির মত খসে খসে পড়েছে সারাটা দিন
      মেয়েটার মন ভাল নেই
   মেয়ে তো নয়, বউটার মন ভাল নেই।

"আচ্ছা, ও ভালো আছে?"

ভিজে মন খারাপ

সব শাড়িগুলো মন খারাপে ভিজে
   একটা শাড়িও শুকাতে পারেনি সকাল থেকে।
ছাদে উঠেছে চোদ্দোবার, হারমোনিয়াম খুলেছে বন্ধ করেছে, সুর আসেনি গলায় কিম্বা আঙুলে।
 পুরোনো দিনের কথারা চুন সুরকির মত খসে খসে পড়েছে সারাটা দিন
      মেয়েটার মন ভাল নেই
   মেয়ে তো নয়, বউটার মন ভাল নেই।

"আচ্ছা, ও ভালো আছে?"

শুধু তুমি

কিছু বোলো না
মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরাও
তাকাও আমার দিকে
  হাতটা আলগা করো
      চুপ করে বোসো
         আমার আঙ্গুলে
 তোমার আঙ্গুল আলগোছে রেখে।
 সন্ধ্যার নিভৃত ঝর্ণার পাশে
      ঝিঁঝিঁ'র ডাক থাকুক গোপন উন্মুখ সুখে

দীর্ঘশ্বাসেরা তত দীর্ঘ নয়

দীর্ঘশ্বাসেরা তত দীর্ঘ নয়, যত দীর্ঘ তাদের ছায়ারা
কল্পনাদের চোখ ধাঁধিয়েছে উচ্চ আশার ধোঁয়ারা

হাত

যে হাতগুলো

মন্দিরের ভিত কাটল
দেওয়াল গাঁথল, ছাদ ঢালাই করল
বিগ্রহ বানালো, পূজার জোগাড় করল

নৈবেদ্য দিতে গিয়ে দেখি
সেই সব হাতই এক হয়ে
      আমার সে নিবেদন গ্রহণ করল

কিছু সময় থেমে থাকে

কিছু সময় থেমে থাকে
    থেমেই থাকে

কিছু কথা ফুরোয় না কিছুতেই
    বলার পরেও বলার তাগিদ
      নতুন কুঁড়ির মত জেগে ওঠে

কিছু মুহুর্ত মেলায় না কোনো সূর্যাস্তে
     প্রতিটা শ্বাসেই ফেরার চাবি থাকে


 (ছবিঃ দেবাশীষ বোস)

Subscribe to