Skip to main content

বৃষ্টিও মুক্ত

বৃষ্টিও মুক্তো হয়
     তোমার চুল ভিজিয়ে
মাথার গন্ধ নিয়ে
     মাটি ছুঁতে যখন দ্বিধান্বিত
                            ঠিক তখন

   মাটিতে কি মুক্তো ছড়ায়?

প্রাণের দীপটাকে আড়াল করে গেল

কেউ যেন প্রাণের দীপটাকে আড়াল করে গেল
     আশীর্বাদ না সৌভাগ্য?
    জানি না
    এক পা এগোলে শত পা এগোনো যায়
       এতটা জানি


(ছবিঃ সমীরণ নন্দী)

ওদের পাশে তুমি নেই যে

দেউলিয়া হলাম জানো
     যেদিন প্রথম তাকালাম

অসমাপ্ত কাজগুলো ডেকে ডেকে ফিরে গেছে
বুঝে গেছে আমার আর ফেরা হবে না ওদের কাছে কোনোদিন

সন্ধ্যাবেলার যে উদাসীন রঙ সামনের বটগাছটার মাথায়
   ওই রঙটা যেন এই পৃথিবীর নয়
       ওকি চিঠি তোমার?

শুধুই

আমার শুধু শুধুই তোমায় ভালো লাগে
  কেন ভালো লাগে জানতে চেয়ো না

এর কোনোদিন কোনো উত্তর হয় না

   যদি হত -
    তবে আগমনীর সুরে বিঁধত
      নবমী নিশির দ্বিধা
           সন্ধিপূজোয় প্রদীপ জ্বলত না

সত্য লাগিয়া ফিরিতেছিলেম

সত্য লাগিয়া ফিরিতেছিলেম
বেদ ও লোকের সাথে
সম্মুখে উদিত সদগুরু পথে
জ্ঞানের প্রদীপ দিলেন হাতে

কিছু স্বপ্ন ময়লাফেলার

কিছু স্বপ্ন ময়লাফেলার গাড়িতে চলে গেছে
কিছু স্বপ্ন কারোর কারোর মোটরসাইকেল আর কাঁচতোলা গাড়ির চাকার তলায়
কিছু স্বপ্নের মুখে আমি নিজেই দিয়েছি নুন
তোমরা বল মেয়েদের অধিকার
আমি খুঁজছি খালি পেট ভরবার, কারোর দরজায়, অতিরিক্ত ভাত


[ছবিঃ সুষ্মিতা বরাট]

CONFERRED

A few moments, You can't regain ;
   some unacquainted words,
      some persistent pain.

   Preserve for mine ;
I'll receive,
   when times align.

It doesn't need Your gaze ;
 mind, when I'll be back,
 as if stale heart won't lack,
  Your repentant rage.

দেহ ও মন

১
------
অহংকার আর কোষ্ঠকাঠিন্যের কোথাও একটা মিল আছে। তা বলে এ বলতে চাইছি না যে, অহংকারী লোক মাত্রই কোষ্ঠকাঠিন্য হয় (আর যদি হয়ও বা, সে নেহাতই কাকতালীয়)।

সন্ধ্যাকাশে

সন্ধ্যাকাশে রাঙা আলোর বাসর
    ভাঙা কথারা বাসা ফিরছে খুঁজে
অপরিচিত কোনো বিস্মৃত মুখের খাঁজে
     আমার কিছুটা আমি মুখ গুঁজে

আবছায়া কিছু কথা

আবছায়া কিছু কথা
  স্বপ্নে এসে দাঁড়িয়েছিল
আমি চিনতে পারিনি
    তবু কিছু কথা
পরিচিতের মত রয়ে গেল

(ছবিঃ প্রদীপ্ত নন্দী)

Subscribe to
↑