এলে না
তুমি আসবে বলে সারাগায়ে রাতের অন্ধকার মেখে বসেছিলাম
একা
তুমি এলে, তুমি ছুঁলে চাঁদ উঠত অন্ধকারে
আমার সারা গা থেকে রাত্রি চুরি করে,
গোপনে
মৃত প্রতিশ্রুতিরা
অকাল মৃত প্রতিশ্রুতিরা আনাচে কানাচে চোখ মেলে চেয়ে
ভাষার জালে যুক্তি খোঁজা
তীরগুলোর মুখ যদি অন্য দিকে ফেরে
আলোর জন্য প্রার্থনা
অন্ধচোখে করেছিলাম
আলোর জন্য প্রার্থনা
ভেবেছিলাম
আলোতে হয়তো আপনি ফোটে চোখ
বুঝিনি কোনদিন
আলো হারানোর যন্ত্রণা
দীর্ঘ পথ চলার শেষে
বিশ্বাস জন্ম দেয় অনুভবের
আলো
প্রদীপ পুড়তে চায়
পুড়তেই চায়
সে জানে পোড়া মানে আলো
নয়
১
---
যদি চাও তো দিতে পারি ফুল
তোমার দু'হাত ভরে
তবে জেনো,
আমি ফুল বিক্ৰী করি না
বিভ্রান্ত কোরো না প্লিজ
ধরো তোমার কাছে একটা নীল কালির পেন আছে। অথচ আমার দরকার একটা কালো কালির পেন।
তুমি কখনো বোলো না, ইস, একটু আগেই আমার কাছে একটা কালো কালির পেন ছিল। কিম্বা বোলো না, তোমার পেনটাতে আগে কালো কালি পড়ত, এখন নীল পড়ে। অথবা, বোলো না, আরে আমার এই পেনটাও তো কালো কালিরই!