Skip to main content

কেমন আছি

কেমন আছি, ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না কেউ জিজ্ঞাসা করে - কেমন আছেন?
  হেসে বলি, ভালো আছি। আপনি?
উনিও হেসে বলেন, চলছে।

 তারপর? দুজনেই কিছুক্ষণের জন্য বিশ্বাস করি, ভালো আছি। তারপর আবার ভুলে যাই কেমন আছি। আবার হাঁটি পরেরবারের প্রশ্নের দিকে - কেমন আছেন?

ভালোবাসা মানে

ভালোবাসা মানে,
একটা অসম্পূর্ণ বৃত্তকে সম্পূর্ণ করে দেখা
হাতের আঙুলের চারটে ফাঁকে,
                  পাঁচটা আঙুল ভরে রাখা

অভ্যাস

কথা বলতে ব্যাকরণগত বা উচ্চারণগত কোনো ত্রুটি হয় না তো!

কখন

কখন যেন মেঘ করে এলো
কখন যেন ঘন ছায়া হল গাছের তলায়

ফিরে এলাম

মাঝখান থেকে হঠাৎ করে
    কাউকে কিছু না বলে
  উঠে যাব ভাবছিলাম ...

সীমারেখা না

দৃষ্টির সীমারেখা
   ভালোবাসার সীমারেখা না ...

তাড়াতাড়ি করো

আমি একটা আস্ত পৃথিবী গিলে ফেলেছি
বুক অবধি নেমে দাঁড়িয়ে আছে
না না দাঁড়িয়ে নেই ...

অবুঝ

সে আলো মানে বুঝত ছায়া তৈরির কারণ। শুধুই ছায়া তৈরির কারণ। আলোর যেন আর কোনো দরকারই ছিল না ওর জীবনে। যদি কিছুতেই ছায়া না পেত কোথাও, নিজেই দাঁড়াতো বুক চিতিয়ে, বলত, ওই দেখ ছায়া, আলোর দর্পনাশী ছায়া।

পারছি না

শিকড় ঝরা মাটি
ঝরা পালক
ঝিনুকের খোল ...

কন্ডোম

ওরা চলে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে ভদ্রমহিলা বাইরের গেটের কাছে দাঁড়িয়ে রইলেন। বাচ্চাগুলো খেলতে যাচ্ছে। একজন বাচ্চা বলল, "ও ঠাকুমা, নানুকাকান চলে গেল হায়দ্রাবাদ? আবার পরের পুজোয় আসবে?"
Subscribe to
↑