Skip to main content

ছট

চেনা জগতে আঘাত লাগল। চেতনায় রঙ লাগল। প্রেম এলো। প্রেম এলে ঘরের দরজা মেলার দিকে খোলে। তখন এড়িয়ে যাওয়ার সময় নয়, ঝাঁপিয়ে পড়ার সময়। বেরোলাম। মানুষের ভিড়ে। রাস্তা দেখালো ভালোবাসা। হাত বাড়ালো বন্ধুত্ব। এগোবার শক্তি দিল বিশ্বাস। দাঁড়াবার জায়গা দিল আস্থা। ...

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

'প্রেম' অনুভূতিটা বিশ্বজনীন, কিন্তু 'ভ্যালেন্টাইনস ডে'টা আন্তর্জাতিক। এই দুটো শব্দ নিয়ে আজ কথা। যা কিছু বিশ্বজনীন তাই কি আন্তর্জাতিক? না। কিন্তু যতদিন যাচ্ছে কোথাও যেন আজকের এই অর্থশক্তি নিয়ন্ত্রিত বিশ্বে এইদুটো শব্দকে এক করে ফেলার প্রবণতা দেখা যাচ্ছে। ...

কারো কারো হৃদয়

কারো কারো হৃদয় পিছন ফিরে থাকে
মুখের সাথে মনের দেখা হয় না বলে ...

আনন্দলহরী

দীঘির জলে আকাশ দেখল একজোড়া চোখ। দীঘি হল আকাশ।

যুদ্ধ ও শান্তি

'War and Peace' শেষ করার পর মনে হল, উপন্যাসটার শেষ অধ্যায়গুলোতে টলস্টয় আর মানিক বন্দ্যোপাধ্যায় এক দর্শনে এসে দাঁড়ালেন কোথাও। আমি 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটার কথা বলছি। দু'জনেই কোনো ব্যক্তিবিশেষকে নায়ক বা খলনায়ক বলতে রাজী নন যেন কোথাও। যেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না। তবে কে কেন্দ্রীয় চরিত্রে? সময়। ...

আমার মালিকানা

তুমি যখন সশরীরে সামনে আমার-
    সময়, আলো, মাটি সব মিলিয়ে
   তখন তোমায় পুরোটা পাই না। ...

তাই হয়

তুমি কি নিষ্ঠুর হওনি?
তুমি কি আকুতি ভরা দৃষ্টিকে উপেক্ষা করে, 'না' বলোনি মুখের উপর?
তুমি কি সাহায্য চাওয়া দুটো হাতের সামনেই দরজাটা ধড়াস করে বন্ধ করোনি? ...

Your eyes

Your eyes
   Your biography
Like two crystals of frozen anguish ...

প্রাচীনা

যেন খুব আলাদা কিছু বলার ছিল

  আলাদা শব্দে,
      আলাদা ভাবে,
           আলাদা সুরে

বলতে গিয়ে বেরোলো সেই চিরাচরিত ধারা-

Subscribe to