অসহ্য হয়ে উঠছে
দিন দিন অসহ্য হয়ে উঠছে। চিকিৎসা অনেকাংশে একটা পরিকাঠামো নির্ভর ব্যবস্থা। আমি নিজে কিছু কিছু অমানবিক ঘটনা লিখেছি। কিন্তু পুরোটাই তো তা নয়! আর এবার যে ঘটনা মেদনীপুরে হল তাকে নিন্দা করার মত ভাষা আমার অন্তত জানা নেই।
ভক্তমুক্তি অভিযান
আজ সকাল থেকে ফেসবুক পেজে ভক্তমুক্তি অভিযান চালালাম। আমার বন্ধু তালিকায় এমন কিছু মানুষ ছিলেন যাদের উপদ্রবহীন ভাবতুম। ক্রমশ আমার লেখায় তাদের ভক্তিহানীর আশঙ্কা প্রকাশ করছিলেন হয় মেসেঞ্জারে নয়ত প্রকাশ্যে। মাঝে মাঝে কারোর আবার নখ শিং ও বেরিয়ে পড়ছিল। তাদের সারা টাইমলাইনে বাণীর বন্যায় আমিও ওষ্ঠাগত হয়ে উঠছিলাম।
বাকি সব বোগাস
হাওড়া স্টেশান ছেড়ে ট্রেনটা যখন বেরোয় রাত্তিরবেলা কি সন্ধ্যেবেলা, ওই হলুদ হলুদ, কমলা কমলা আলোগুলো দেখলে আমার ভীষণ মন খারাপ করত ছোটোবেলায়।
এখন করে না।
সন্ধ্যেবেলায় যখন চারদিকে শাঁখ বাজত, ঘন্টা নাড়ার আওয়াজ আসত, আকাশটা শেষ আলোর রেখাকে 'যেতে নাহি দিব' বলে আঁকড়ে রাখতে চাইত বুকে, আমার বুকের ভিতরটা ফাঁকা হয়ে যেত।
এখন হয় না।
আসলে তো ভাল নেই
১
===
মেয়ে তুমি নিরাপদ নও
ঘরে বাইরে দেবালয়ে
কোথাও নিরাপদ নও
মানুষ - একটা দর্শন - রামকৃষ্ণ
ডাক্তার মহেন্দ্রলাল সরকার কিছুতেই অবতার মানবেন না। তিনি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছেন, কিন্তু কদাপি মানুষ ভগবান হতে পারে তা স্বীকার করবেন না। ডাক্তারের মত, শ্রীরামকৃষ্ণ - As man I have the greatest regard for him.
সুন্দর
সুন্দর
তুমি আগন্তুক,
চমক জাগিয়ে ডাকো
কান্না
তুমি তো একলা নদী
গোপনে বইতে থাকো
প্রেম
তুমি নিঃশব্দ বাণী
মরণে অমৃতকে ধরে রাখো
নিয়ম - প্রজ্ঞা - সার্বজনীনতা
"Fibonacci সিরিজ শিখলাম" - আমার একজন কনিষ্ঠ বন্ধু কম্পিউটার ক্লাস করে আসার পর বলল। কি বস্তু সেটা? ১,১,২,৩,৫,৮...
গুরু মানে খুব বড় কথা
গুরু মানে খুব বড় কথা। খুব বড় কথা। মানে আর কি ভীষণ বড় কথা। উফ বোঝাতে পারছি না, মানে আরকি আরো আরো আরো বড় কথা। বুঝছেন আপনারা, কি গো?
জলপটি
হরেনের দোকানের চপ খাওয়ার পর প্রতিবারই কাশীরামবাবুর এই সমস্যাটা হয়। আজও হয়েছে। তিনি দিগম্বর হয়ে উপুড় হয়ে শুয়ে, আর ফলতা পিছনে জলপটি দিচ্ছে। কাশীরামবাবু গভীর আবেগ নিয়ে বলতে লাগলেন, আহা জুড়িয়ে যাচ্ছে রে ফলতা... জুড়িয়ে যাচ্ছে।
তুমি নির্বাক
তোমার হাতের স্মৃতিতে আমার শৈশব
আমার হাতের তালুতে মিশে তোমার বার্ধক্য
তুমি নির্বাক। আমিও নিশ্চুপ।
আইসিউতে খালি পা আমি
সময়ের সাথে চটি খুলে রাখা বাইরে
অপেক্ষা আর অসহায়তার গভীর পার্থক্য