Skip to main content

'October' কিছু কথা

ভোরের আলো, গোধুলির আলো, প্রথম বর্ষাভেজা মাটির গন্ধ, নিখিল ব্যানার্জি'র সেতারের একটা মীড় – এরা বড্ড ক্ষণস্থায়ী। সুজিত সরকারের ‘অক্টোবর’-ও তাই। কবিতার কোনো শরীর হয় না। কবিতাকে যদি ধরা যায় তবে সে আর কবিতা থাকে না। কবিতা যদি মনের স্তরের পর স্তর সরিয়ে অন্তঃসলিলা চেতনার কাছে পৌঁছাতে না পারে তবে তা পানের অযোগ্য হয়।
...

ঝোড়ো সন্ধ্যে

এমন সময় প্রচণ্ড ঝড় উঠল। পুকুরের ধারের কৃষ্ণচূড়া গাছটা ঝড়ের হাওয়ায় দুলতে দুলতে পুকুরের উত্তাল জলকে ছুঁয়ে ফেলল। পুকুরের গায়ে শিহরণ জেগে গেল। এপারের ঢেউ লাগল ওপারে গিয়ে। চারদিকে বৃষ্টির সাজো সাজো রব। মাটির শুকনো ধুলো জলের সাথে মিশে সেজেছে নদী।
...

মানবতা

মানবতা তো পুরুষের করুণা নয়...

অমঙ্গল

মালতী বাইরে বেরিয়ে আকাশের দিকে এক ঝলক তাকালো। চাঁদিফাটা রোদ। মালতী হাইরোডের ধারের সব ধাবাগুলোতেই রাতে থাকে। ভাগ করা আছে, কোনদিন কোন ধাবাতে। তার এই ছাব্বিশ বছর বয়সে সে জানে একটাই পুঁজি তার – শরীর। মালতী শরীরের যত্ন নেয়।
...

Love in The Time of Cholera || গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

কুয়াশার মধ্যে কিছুক্ষণ হাত রাখলে হাত ভিজে যায়। সেই ভিজে হাতে যদি আঁকিবুঁকি কাটা যায়, সে কি কুয়াশার প্রতিচ্ছবি হয়? কুয়াশার কোনো আকার হয় না। কুয়াশার একটা প্রবল অস্তিত্ব হয়। ভালোবাসা একটা কুয়াশার মত। সে গিয়ে গিয়ে ফিরে আসে। যে নিঃসঙ্কোচে দাঁড়ায় তাকে ভিজিয়ে যায়।
...

রসাঞ্জন

মৃত্যুকে একবার না
বহুবার দেখেছি। পরখ করার মত করে দেখেছি। 
আমার উঠোনে, শোয়ার ঘরে, দেওয়ালে, দেবালয়ে
   তার অবাধ যাতায়াত
...

দোহাই তোমায়

আমি মিথ্যা কথা বলতে পারি। 
বলার সময় আমার সামনে জীবন্ত একজন 
    (কিম্বা দুজন, কিম্বা কয়েকজন) 
তার বা তাদের বোধ-ভাষার ধার সহনের খেয়াল রাখি। 
...

সব খবর

...এমনকি আমার বাবার জন্মও বাংলাদেশে। জন্ম থেকে বাবা,জেঠু, ঠাকুমা, ঠাকুর্দা আরো আত্মীয়স্বজনের কাছ থেকে সে দেশের কথা শুনে শুনে বড় হওয়া। ঠাকুমার চোখ উপচে জল পড়াতে সে দেশের মাটির গন্ধ পাওয়া।
...
Subscribe to
↑