Skip to main content

বাচ্চাটার এক পায়ে জুতো

বাচ্চাটার এক পায়ে জুতো, আরেক পা খালি। মন্দিরের চাতাল দাপিয়ে বেড়াচ্ছে। মা উদাস চোখে বসে। সিঁথিতে সিঁদুর নেই। হাতে শাখাপলাও নেই। সিঁথিতে যেন কোনোকালের মোছা সিঁদুরের আবছা দাগ। শুকনো অববাহিকায় পড়ে থাকা নুড়ির মত কয়েকটা শ্রীহীন চুল হালকা বাতাসে উড়ছে। দৃষ্টি দূরে।

অপ্রাসঙ্গিক

আমার কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে ইচ্ছা করে। তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কথাগুলো ভীষণ সত্যি। অনুভবে সত্যি। অভিজ্ঞতায় সত্যি। শাস্ত্রকারের মতে যাই হোক না কেন। তারা কোনো বাণী নয় যদিও, তবু তারা সত্যি। রেললাইনের ধারে জন্মানো ছোট্টো গাছটার মত সত্যি। তারা খেদও নয়, অতৃপ্ত বাসনাও নয়।
...

'October' কিছু কথা

ভোরের আলো, গোধুলির আলো, প্রথম বর্ষাভেজা মাটির গন্ধ, নিখিল ব্যানার্জি'র সেতারের একটা মীড় – এরা বড্ড ক্ষণস্থায়ী। সুজিত সরকারের ‘অক্টোবর’-ও তাই। কবিতার কোনো শরীর হয় না। কবিতাকে যদি ধরা যায় তবে সে আর কবিতা থাকে না। কবিতা যদি মনের স্তরের পর স্তর সরিয়ে অন্তঃসলিলা চেতনার কাছে পৌঁছাতে না পারে তবে তা পানের অযোগ্য হয়।
...

ঝোড়ো সন্ধ্যে

এমন সময় প্রচণ্ড ঝড় উঠল। পুকুরের ধারের কৃষ্ণচূড়া গাছটা ঝড়ের হাওয়ায় দুলতে দুলতে পুকুরের উত্তাল জলকে ছুঁয়ে ফেলল। পুকুরের গায়ে শিহরণ জেগে গেল। এপারের ঢেউ লাগল ওপারে গিয়ে। চারদিকে বৃষ্টির সাজো সাজো রব। মাটির শুকনো ধুলো জলের সাথে মিশে সেজেছে নদী।
...

মানবতা

মানবতা তো পুরুষের করুণা নয়...

অমঙ্গল

মালতী বাইরে বেরিয়ে আকাশের দিকে এক ঝলক তাকালো। চাঁদিফাটা রোদ। মালতী হাইরোডের ধারের সব ধাবাগুলোতেই রাতে থাকে। ভাগ করা আছে, কোনদিন কোন ধাবাতে। তার এই ছাব্বিশ বছর বয়সে সে জানে একটাই পুঁজি তার – শরীর। মালতী শরীরের যত্ন নেয়।
...

Love in The Time of Cholera || গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

কুয়াশার মধ্যে কিছুক্ষণ হাত রাখলে হাত ভিজে যায়। সেই ভিজে হাতে যদি আঁকিবুঁকি কাটা যায়, সে কি কুয়াশার প্রতিচ্ছবি হয়? কুয়াশার কোনো আকার হয় না। কুয়াশার একটা প্রবল অস্তিত্ব হয়। ভালোবাসা একটা কুয়াশার মত। সে গিয়ে গিয়ে ফিরে আসে। যে নিঃসঙ্কোচে দাঁড়ায় তাকে ভিজিয়ে যায়।
...

রসাঞ্জন

মৃত্যুকে একবার না
বহুবার দেখেছি। পরখ করার মত করে দেখেছি। 
আমার উঠোনে, শোয়ার ঘরে, দেওয়ালে, দেবালয়ে
   তার অবাধ যাতায়াত
...
Subscribe to