অথোরিটি
কয়েকটি কথা আবশ্যক বিবেচনা করিয়া লিখিবার প্রয়াস পাইতেছি। আমি নানাবিধ বিষয় লইয়া লিখি। যে বিষয় আমায় পাইয়া বসে সেই বিষয়ই আমায় দিয়া লিখাইয়া ছাড়ে। কিন্তু কোনো বিষয়েই আমি নিজেকে অথোরিটি মনে করি না। অথোরিটির কোনো বাংলাই মনোমত না হওয়ায় অথোরিটিই লিখিলাম।
প্রভা আত্রে
অধরম মধুরম
অধরম মধুরম।
বলা হল মধুর। মাধুর্য। এ কোথায়? যে দেখে না, যা দেখে?
দর্শন থাক। হৃদয় কি বলে? যা দেখে? না, যে দেখে?
পরিবার
পরিবার মানেই কি ভালোবাসার ক্ষেত্র? "মায়ের ভায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ?"... এ পুরো ঢপের কেত্তন। এত অত্যুক্তি বাপু খুব কম গানেই শোনা যায়। পদে পদে অতিকথন। সে যাক, গীতা মনে আছে? আর ধুর, পুরো গীতাটা কে মুখস্থ বলতে বলেছে, কনটেক্সটটা নিশ্চয়ই জানা আছে। সেটা কি পারিবারিক সুখকর কিছু ভাবভালোবাসার উদাহরণ?
আত্মহত্যা করবেন?
আত্মহত্যা করবেন? বেশ। আমি একটু সময় নেব। টুল দড়ি সব রেডি? আচ্ছা পাখাটাও বেছে নিয়েছেন? এই পাখাটায় ঝুলে পড়বেন? বেশ বেশ। ভালো সিদ্ধান্ত। খেয়েছেন কিছু?
তুমিই আমার সব
তোমায় কৃতজ্ঞতা জানাতে সংকোচ হয়
নদী কি জলের কাছে কৃতজ্ঞ থাকে?
তোমায় কৃতজ্ঞতা না জানালে
নিজেকে অকৃতজ্ঞ লাগে
মাটির প্রদীপ কি
জ্বলাপোড়া শেষ হলে
মাটির বুকে ফিরে বলে না -
তুমিই আমার সব!
ঠা-দা
উনি দম আটকে এলেই জানলার দিকে চলে যান। পরনের লুঙ্গিটা হেঁচড়ে যেন খুলেই যাবে শরীর থেকে। গারদ দুটো আঁকড়ে ধরে নাকটা খোলা বাতাসে বার করে দেন। বিস্ফারিত চোখে সামনের পার্কটার দিকে তাকিয়ে বলেন, পরী... পরী..
মার্টিন লুথার কিং ও ভারতবর্ষ
বলতে নেই
- বলতে নেই
এখনও মায়ের নাম বলতে দ্বিধা। অবচেতন খটকা। ঠিক হবে কি? এটা বিবেক না। এটা সংস্কার। কুসংস্কার না। ভুল সংস্কার। কারণ বাবা প্রধান। মা দ্বিতীয় অভিভাবক। মায়ের নামে আবার কিসের পরিচয়? বাড়ির নেমপ্লেটে দেখেছি বাবার নাম, তারপর তাদের কৃতী সন্তানদের নাম। অবশ্য ব্যতিক্রমও আছে। সে ইদানীং চোখে পড়ে টুকটাক। কিন্তু মায়ের নাম নেই। যদি তিনি তথাকথিত শুধুমাত্র গৃহবধূ হন তবে তো আরো সে নাম থাকার প্রশ্নই আসছে না।
প্রশ্নপত্র
যেদিন ওর প্রথম সুগার ধরা পড়ল,
এদিকে তো মানুষটা প্রচুর খেতে ভালোবাসেন
একটু হেসে স্ত্রীকে বলেছিলেন,
"ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন"
যেদিন প্রথম পাইলস ধরা পড়ল
রক্তারক্তি অবস্থা
ঘেমে-নেয়ে টয়লেটের বাইরে এসে বলেছিলেন
করুণ হেসে
"বুঝলে গো, ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন"