Skip to main content

খালি পা

শীতের সকালে রোদের আমেজ মেখে রসিক মিঞা বসে।
আজকাল বিক্রি-বাট্টা কম। জোয়ান বয়সের মত অত পারে না এখন। তাছাড়া এ ধানতলায় এখন
দোকানেরও অভাব নেই। বদর ১৯০ টাকা কেজি চিকেন দিলে, জগন্নাথ হয় তো দেখো দিচ্ছে ১৭০ টাকায়। ...

দুজনে অন্ধ

দুজনে অন্ধ

একজনের হাতে লাঠি
তার আঁচল ধরে
চলে আরেকজন
পিছু পিছু ...

মনে হয়

মনে হয়
আর কোনো জন্মে আমি গাছ ছিলাম
নইলে গাছেদের সঙ্গে এত স্মৃতির
আত্মীয়তা কেন?

মন মাছি

সুধাকর সামন্ত সুখী মানুষ না। সন্ধ্যেবেলা সরষে ক্ষেতে পা ডুবিয়ে বসে আছে। প্রায়ই থাকে। লোকে বলে, সুধা অমন অন্ধকারে পা ডুবিয়ে বসে থাকো ক্ষেতে, সাপখোপে কামড়াবে, পোকামাকড় আছে।

ওগো নিঠুর দরদী

ওগো নিঠুর দরদী.. অতুলপ্রসাদ লিখলেন। এই নিঠুরতা কে অনুভব করে? যে কেউ? না, যে ভালোবাসে।
ভালোবাসার ব্যথা অনেক। না ভালোবাসার ব্যথা নেই। ভালোবাসার ব্যথা মাটির গন্ধের মত। সে যেমন থেকেও নেই। কিন্তু যেই না বৃষ্টির জল এসে পড়ল, সে জেগে গেল, এও তেমন।

মুখোমুখি

অনেকবার তোমার আমার মুখোমুখি হয়েছে। আমার বিশ্বাস, তুমি জানতে। মায়ের শেষের দিনগুলোতে, যখন আধশোয়া বিছানায়, চোখ বন্ধ, আমার হাতে ধরা স্যুপের বাটি, চামচ...

আয়ুষ্মান

আমরা দুজনেই ভেবলে গেছি তখন। কি দেখে? সে মনে নেই। এই যিনি আমার হাতের ঘেরের মধ্যে তিনি
আমার এক বোনের পুত্র, আয়ুষ্মান। ইনি বায়না করেন না, স্টেটমেন্ট দেন। যেমন, এখন আমি বাড়ি যাব...
এখন আমি ক্যাডবেরি খাব... এখন আমি মামুর কোলে যাব... ইত্যাদি ইত্যাদি।
Subscribe to
↑