Skip to main content

ঢাক

যার ঢাকের কাঠিতে তোমার প্রাণ দুলছে
যার বানানো প্যান্ডেলের তলায় তুমি বসে
যার কাঁসর, কাড়া-নাকাড়া তোমায় নাচায়
...

অধিকার

তখন ক্লাস ফোরে পড়ি
পূজোর দিন কয়েক বাকি।
মা ডাকলেন শোয়ার ঘরে
বললেন, তোমার যে ঘনিষ্ঠ বন্ধু
তার বাবার অসুখ,
তার জামা হয়েছে একটা, এবার পূজোয়।
তোমার হয়েছে চারটে।
...

এবার পূজোয়

"এবারের পূজোতে ওরা আসবে না জানো",
বৃদ্ধা বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে বললেন
চেয়ারে বসা স্বামীকে, সকাল বেলা।

যাবি?

ভাবছি বেরোই
একা না তোকেও নেব, চল।

কোথাও যায় যে রাস্তা
সে রাস্তায় হাঁটব না।
...

ওঁরা দুজন

যৌবন কালে যাঁরা দুজন দুজনকে বলেছিলেন
"তোমায় ছাড়া বাঁচব না"
তাঁদের একজন icu-তে, আরেকজন
নার্সিংহোমের ওয়েটিং রুমে বসে।

বোতাম

সারাদিন হেলতে দুলতে যাচ্ছি
এটাই অভ্যাস এখন।
জোরে হাঁটতে গেলেই ধাক্কা লাগে

সারা সন্ধ্যে তুমি

তখনও সন্ধ্যে নামে নি।
কি জানি কেন হঠাৎ খেয়াল হল
তোমায় দেখব।

ভাবতে ভাবতে সারাটা আকাশ কি করে তুমি হয়ে গেলে
বাতাসও যেন রপ্ত করে এল
তোমার হাতের ছোঁয়ার মত ছোঁয়া
গাছের পাতার মর্মরে বাজল তোমার কণ্ঠস্বর
আমি বললাম, "তুমি?"
দোয়েল শিস দিল-
"হ্যাঁ গো, আমি আমি আমি।"

তর্পণ

মা, আমি তর্পণ করতে গেলাম না।
আমার হৃদয়তটের অববাহিকায়
তোমার স্মৃতির ধারা অবিরাম,
তারা বুকের দু-পাড়ে ধাক্কা দিয়ে
...

আমায় নামিয়ে দে

আমি তোর নৌকায় আর ভাসব না
আমি অন্য নৌকায় উঠব
তোর চোখে দেখছি তীরের তৃষ্ণা
Subscribe to কবিতা