Skip to main content

পরিচয়

"কেমন আছেন?"
"ভালো আছি।"

এই দুটো সংলাপে ভর করেই ওনাকে
আমি আজ প্রায় দশ বছর হল চিনি।
...

একলা যাবি

ডাকবি ডাক, এখনই ডাক,
ওদের আসতে অনেক দেরি।
সবাই মিলে যায় না যাওয়া,
যেতে হবে একলা তোরই।
...

অবুঝ

তোমার আসার পথে আলো ধরিনি,
অভিমান করেছিলে।
আমি জানতাম তুমি না বুঝে এসেছ।
...

ভুল

"একটা বিস্কুট খেলে কি বা হয়?"
ভদ্রমহিলা বার তিন কথাটা আওড়ালেন।
বলেছিলাম,"বিস্কুটে কি ভয়?
একটা বিস্কুট খেলে কি বা হয়?"

না, ওনার বাড়ি বিস্কুটের অভাব নেই,
অভাব একটাই,
এই কথাটা বলার লোক নেই।
...

অসময়ে

আমি কি হঠাৎ মরে যাব?
নাকি রোগে ভুগে?
অসময়ে, নাকি বৃদ্ধ হয়ে?
কেউই জানি না আগে থাকতে।
...

অঙ্ক

ছোট বেলায় অনেক অঙ্কই মেলাতে পারতাম না,
বকা খেতাম, লজ্জা করত।
...

সুখের বাঁধ

বুকের মধ্যে সুখের নুড়ি জড়ো করতে লাগলাম
কখন তৈরি হল বাঁধ
আনন্দের স্রোত গেল থমকে
ভ্রুক্ষেপও করলাম না,
মত্ত হলাম আরো নুড়ি কুড়াতে।
...

কবীর দোঁহা

বলি রে ভাই বলেই চলি, বলি যে বিচার আমার।
যার গলাতে ছোরা ধরো, কাটে সেই গলা তোমার।।

আবর্তন

বাইরের নিষ্ঠুরতা দেখে আতঙ্কে শিউরে উঠে

বললাম, "হা ঈশ্বর দেখতে পাচ্ছ না!"

ভিতরে দেখলাম কি চরম সহ্য শক্তি মানুষের,
বললাম, "হা ঈশ্বর আর কত?"
...

ছেলেটা

ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে কিছু বিক্রি করতে আসল।
খুব গরম। রোদে ঝলসে ওর সারা মুখ।
বললাম, "বোসো।"
রোগা শরীরে অপুষ্টির থাবা। বয়স চোদ্দ-পনের হবে।
...
Subscribe to