Skip to main content

এক - একা

চারিদিক অন্ধকার। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে। আকাশ ভরতি তারা। বড্ড দূর। অনড় অবিচল।
অন্ধ হাওয়া। দিশাহারা পাগলের প্রলাপ। অন্যমনস্ক চাহনি।
নিঃশব্দ কান্না। না আর্তনাদ? বড্ড অন্ধকার। বন্ধ চোখ। গভীরে আরো গভীরে হড়কে হড়কে নামা।
পায়ে বালি। অনাস্থা। সময়ের অপেক্ষা। নাকি অপেক্ষাই সময়?
...

অসিদ্ধি

নদীটা কতদিন হল মাঠের পাশে পড়ে আছে আকাশও জানে না। একটা পাখি আমগাছটার মগডালে বাসা বেঁধেছে। কি পাখি কে জানে। পাখিটা শহরে যায়। গ্রামে যায়। আস্তাকুঁড়ে যায়। শ্মশানে যায়। দিনের শেষে সন্ধ্যের আগেই ফিরে আসে আমগাছটায়। তার নীড়ে সে একাই থাকে।
...

তোমার ভিন্নতায়

তোমার ভিন্নতায় আমার ভয়
তোমার ভিন্নতায় আমার ঘৃণা 
তোমার বিশ্বাসে আমার অবিশ্বাস
তোমার চলনে-বলনে আমার আতঙ্ক
...

আশঙ্কা

আজ সত্যিই কোথাও আশঙ্কা, ভয়, আতঙ্ক দানা বাঁধছে। তার চাইতে বেশি কষ্ট, অসহায়তা। এইরকম একটা দিনের জন্যেই কি এত সাধনা, এত তপস্যা, এত বাণী? নাকি আমাদের বলা আর করায় অনেকটা ফাঁক রয়ে গেল, যে ফাঁক দিয়ে ঘোলা জল হুড়হুড় করে ঢুকে পড়ছে।

চলে গেলে দুঃখ হয়

চলে গেলে দুঃখ হয়
সঙ্গের জিনিসগুলো রয়ে যায়
দালান, দরজা, সিঁড়ি, খাট, চটি
...

জাল

পাখিটাকে দেখে তারা রোজ আলোচনা করত। অনেকে তো শুনেছি কাঁদতও। এমন কাঁদত যে চোখের কাজল গালে লেগে যেত। টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হত। তারপর চলত আলোচনা, তর্ক, ব্যাখ্যা, ব্যাখ্যার ব্যাখ্যা। ওই দেখো, আসল কথাটাই তো বলা হল না, কি নিয়ে আলোচনা।
...

ভাবনা - শীত সংখ্যা - জানুয়ারী ২০১৮

কিছু উপহারের সাথে ভালোবাসা ক্রিমের মত মাখানো থাকে। তানিয়া আর সম্পাদক শ্রী প্রশান্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত আন্তরিক বার্তা সহ উপহারটার জন্য।
...

ঠাট্টা নয়

ঠাট্টা করছি না, 
   মাঝে মাঝেই মনে হয়
আমি যেন সত্যিই বেঁচে আছি
...

তৃষ্ণা

ভিড় গেদে লোকালের জানলার পাশে বসে সে
ফিরছে, 
ট্রেনের বাইরে অন্ধকার
       ভিতরে চৈত্রের গুমোট ভ্যাপসা গরম
...

প্রার্থনা করো

প্রার্থনা করো, প্রশ্ন কোরো না
ঈশ্বর নীরব থাকলেও, 
    সেবকরা নীরব থাকবে না
তারা প্রশ্নের উৎস খুঁজতে আসবে
...
Subscribe to