উত্তরণ
সৌরভ ভট্টাচার্য
28 November 2013
সারাদিন তুমি মৃত্যুর আসার পথ বন্ধ করে চলেছ।
এবার থাম, তুমি ক্লান্ত।
সে আসবেই।
বরং জীবনটাকে দেখ, ভালবাসো।
তুমি বলবে, জীবনকেই তো আমি ভালবাসি, তাই তো মৃত্যুকে রাখি ঠেকিয়ে।
আমি বলব, না। তুমি জীবনকে ভালবাসো নি কোনদিন।
লোভ করেছ।
বেঁচে থাকার আনন্দকে সহজ ভাবে নাও নি।
কাড়তে চেয়েছ,তোমার বরাদ্দর চেয়ে বেশি।
তাই এত ভয় তোমার। মৃত্যু কে দেখ বিভীষিকা!
থাকবো না
সৌরভ ভট্টাচার্য
26 June 2013
এখানে চাঁদ দেখতে ন’তলা
সিঁড়ি ভাঙ্গতে হয়,
অলকা পারে না।
এখানে মনের কথা বুদ্ধি দিয়ে বলতে হয়,
অলকা পারে না।
এখানে মনের কথা বুদ্ধি দিয়ে বলতে হয়,
দাও
সৌরভ ভট্টাচার্য
26 June 2013
এত ফুল জড়ো করেছ সিংহাসনে?
কেন?
তার চেয়ে থাক না কিছু গাছে।
কিছু তোলো সাজিতে।
তার চেয়ে থাক না কিছু গাছে।
কিছু তোলো সাজিতে।