Skip to main content

পায়ের ছন্দ

কে বলল
    সে শুধু আকাশ বেয়ে
         অদৃশ্য রাস্তায় আসে? 

খিড়কির দরজা দিয়েও আসে
     পায়ে কাদা লেগে থাকে 
     চিনতে পারো না তাই
          ফিরিয়ে দাও 
                  অবিশ্বাসে

যদি পারো

জীবন তো পোষ্য নয় বলো
যে তাকে দরজার কাছে বেঁধে রাখবে
        একটা বিস্কুট কি মিষ্টি ছুঁড়ে দিলে 
        তোমার মুখের দিকে তাকিয়ে 
                             লেজ নাড়বে

আমি কি তোমাকে বলেছি

আমি কি তোমাকে বলেছি
    আমার ভীষণ ভয় করছে

আমি কি তোমাকে বলেছি
    আমি তোমাকে হারাতে চাই না

আমি কি তোমাকে বলেছি
   আমি হারিয়ে গেলে 
        সামলে নিও নিজেকে

যদি অনবরত

যদি অনবরত 
হেরে যাওয়ার কথা বলো

যদি অনবরত বলো
    আর পারছি না

তবু তো আতঙ্ক যাবে না
মাদুর পেতে 
   দরজা আগলে শুয়ে থাকবে ভয়

বরঞ্চ যদি রাজি হয়ে যাও
    এই সময়ে,
         এই ঘন অন্ধকারে
              যেন অন্তহীন সুড়ঙ্গে হাঁটতে

দিশা

ইহাই রামের জয়
রামকৃষ্ণ হাসি কয়
ধর্মে ধর্মে ভেদাভেদি
এ মাটিতে নয় নয় 


জয় রাম, মহাবীর
চিদাকাশে রহো স্থির
ক্ষমতালোলুপ চিত্ত
নহেরে রামেতে ধীর 

রাজা এবে মন দাও
প্রজা ভুলি কেন ধাও ইতিউতি
হরিল গরব রামে
এবে ধরো ধর্ম হালে
           আসুক ফিরিয়া শুভমতি 

মেনে নিতে হয়

হাতে রিমোট 

একটা টিপলে IPL
একটা টিপলে রিয়েলিটি শো
একটা টিপলে সিরিয়াল
একটা টিপলে সিনেমা

একটা টিপলে
মৃত্যু মিছিল
হাহাকার 

নাছোড়বান্দা 
    না নিভন্ত চুল্লী

কতবার

দরজায় এসে দাঁড়াবে
আমি চিনতে পারব 

এইটুকু তো কথা
এইটুকু তো আশা

তবু তারই মধ্যে 

কতবার মৃত্যুর যাতায়াত 
উঠতে হল কতবার
কত ভুল মানুষের জন্য

ঘুম

যারা ভোট দিতে গেল
যারা ভোট দিয়ে ফিরল
যারা ভোট করালো
আর যারা পাহারা দিল

কর্তব্য করতে করতে
সবাই আশা করছিল
   সব কর্তব্য শেষ হলে
         একটা টানা ঘুম দেবে

রাস্তা

সেদিন দেখলাম
অমন ব্যস্ত রাস্তায়
ঝরে পড়ে আছে কতশত রাধাচূড়া 

গতকালের ঝড়ে ঝরেছে নাকি

রাস্তা বলেনি ওদের,
   "সরে যাও তোমরা, আমার যে কত কাজ!" 

রাস্তা জানে
সময় হলে ওরা এমনিই যাবে মিলিয়ে, 
   ধুলোয়, ব্যস্ত অবহেলায় 

Subscribe to কবিতা