মেঘ
সূর্য বাষ্পীভূত করে জলকে
পাত্রকে জলশূন্য করে
আমি বহুকাল আগেই বাষ্পীভূত
তোমার চোখের তাপে
'আমি' শূন্য বুকের খাঁচা এখন
আজ আমি মেঘ
বন্ধুতা (PDF)
সপ্তমী
মেয়েটার বছর বারো বয়েস। একটাই জামা হয় প্রতিবার। এবারেও হয়েছে। বাবার মিল বন্ধ। তাই জুতো হয়নি। জামাটা হলুদ রঙের। ইচ্ছা ছিল একটা লিপিস্টিক যদি দিত কিনে..হলুদ রঙের।
বন্ধুতা
ষষ্ঠী
কাল অনেক রাত অবধি লোকটা বারান্দার রেলিং এ ঝুঁকে লোকের স্রোত দেখছিল। তার বাড়ির সামনে আলোয় আলো। আলোতে ছোটোছোটো পোকার ঘূর্ণী। মাইকে মান্না দে।
শুভেচ্ছা
তাকিয়েছো কি নিবিড় করে
পথের পরে
চেয়েছিলে কি আপনমনে
আমার কাছে
গোপন উপহার?
সরিয়ে নাও
তুমি তোমার থেকে তোমাকে সরিয়ে নাও
তুমি তোমার থেকে আমিকে আমাকে দাও
পারো?
ক্ষমা চাইতে হাতজোড় করতেই হবে?
না তো!
ভালোবাসি বোঝাতে সংলাপের সুর আনতেই হবে?
না তো!
অমুকবাবু
সক্কাল সক্কাল অমুকবাবুর সাথে রাস্তায় দেখা। বর্ষীয়ান, মার্ক্স-লেনিন নিবেদিত মস্তিষ্ক, আর জ্যোতি-বুদ্ধ নিবেদিত প্রাণ, অত্যন্ত ভালোমানুষ। আমার হাতটা খপ করে চেপে ধরে বললেন, অ্যাই তুমি নাকি ফ্যাসবুকে লেখোটেখো?