নিজের হৃৎপিণ্ডটা
এমনই একটা ভোরের অপেক্ষায় বেঁচে আছি
এক হাতে নিজের হৃৎপিণ্ডটা আগলে
আরেক হাতে তোমায়
(ছবিঃ সমীরন নন্দী)
Impulse
নিষ্ঠুর পরিহাস
বারবার খাদের মুখে দাঁড় করিয়ে দাও কেন?
অবশ ভয়ে না,
ভালোবেসে
জেনে বুঝেও
কি নিষ্ঠুর পরিহাস তোমার
এই জন্য
আমি এই জন্য তোমার কাছে আসি না,
যে তুমি ভীষণ ভালো বলে
আমি এই জন্য তোমায় ভালোবাসি না,
যে তুমি আমায় ভীষণ ভালোবাসো বলে
আমি এই জন্যে তোমার কাছে আসি,
কারণ তোমার কাছে এলে,
আমার নিজের ভালো হতে ইচ্ছা করে
শিরদাঁড়া
তবু রাস্তাটা পেরোতেই হবে
অবশেষে মনে পড়বেই
মানুষের একমাত্র রক্ষাকবচ -
বলিষ্ঠ একটা শিরদাঁড়া
আজকের দিনটা নিরাপদ ছিল তো?
এখন রাত গভীর
পাড়ার রাস্তা শুনশান
ঘরে ঘরে জানলা দরজা বন্ধ
স্ট্রীট লাইটের আলো চুপিচুপি কথা বলছে
গলির ছায়াগুলোর সাথে
আকাশ ভরতি তারা,
জানি,
তবু তাকাতে ইচ্ছা নেই
ঘাড়ে অসহ্য ব্যথা,
শক্ত হয়ে হয়ে আছে কাল থেকে ঘাড়ের পেশি
বৈঠকী আড্ডা - শারদ সংখ্যা ২০১৭
যুদ্ধবিরতি
একটু বিশ্রাম চাইছি
মহিলা জননাঙ্গের উপর একটা সাদা পতাকা থাক
একটু যুদ্ধবিরতি চাইছি
মানুষ পশুর পার্থক্য
একজন শিশুর যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে মজা নিতেই পারে, মানুষ বলে কি পশুত্ব নেই আমাদের? আছেই তো। শিশুটার চরম পরিণতিও হতে পারে। হয় না? পুরুষ কুকুর বাচ্চা কুকুরগুলোকে মেরে ফেলে..ইত্যাদি ইত্যাদি।