Skip to main content

do you know me

Dark mind asks enlightened mind... do you know me?

আমি-তুমি

তুমি কি শুধুই তুমিই? 

তুমি যেন
সময় পেরিয়ে দাঁড়িয়ে
             থাকা আমিই 

আমি কি শুধুই আমিই?

আমি যেন
ক্ষণকালের অসীম অপেক্ষায়
              তুমিই

নাম যায় যাক, শিক্ষাটুকু থাকুক

আজ রামকৃষ্ণদেবের জন্মতিথি। অবশ্যই এ বছরে এ তিথির গুরুত্ব অন্যরকম। রামকৃষ্ণদেব মানে সর্বধর্ম সমন্বয়ের কথা। কথা ক্রমে স্লোগান হল। স্লোগান ক্রমে ব্র্যাণ্ড ভ্যালু হল। ক্রমে অবতারে পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ঘোষিত হলেন - অবতার বরিষ্ঠায়। তারপরে সব কিছু প্রাতিষ্ঠানিক হয়ে গেল। মানুষ সোজা সাপটা দীক্ষা পেল, সিরিয়াল পেল, সিনেমা পেল। একটা ব্র্যাণ্ড তৈরি হয়ে গেল। একটা নির্দিষ্ট ছাঁচ তৈরি

যে যে... সে সে...

যে মানুষটা অনেক কিছু চাইত, কিন্তু অনেক কিছু পারত না, মানে অনেক কিছু পাওয়ার মত সাধ্য ছিল না, সে ঠাকুরকে ডাকত মই বলে, কিম্বা লুকানো সোজা রাস্তা বলে।

কিছু সময় তো

কিছু সময় তো

এমনি এমনিই
     সব নিয়ম ছাড়িয়ে খাপছাড়া

তুই আছিস 
    আর আমি আছি
           সব শাসন করেছি পাড়াছাড়া

adi2

লালি ঘোষের সংসার

 

লালি ঘোষ, শান্ত মানুষ। রাতে ঘুম আসছে না বলে রাস্তায় পায়চারি করতে করতে পার্কের বেঞ্চে এসে বসেছে। নতুন কথা কিছু না, রোজই বসে। আজ বসেছে কারণ প্রচণ্ড পেট জ্বালা করছে। পাঁঠা হজম হচ্ছে না। কিন্তু পেট

মানে কি হল?

শীতের দুপুর। আমি, আমার পাশে বসে আমার বন্ধুর বাবা, তার পাশে আমার বন্ধু। গাড়ি যাচ্ছে হালিসহর থেকে বারাসাত। বন্ধুর বাবার ক্যান্সার। শেষের দিকে। চিকিৎসার জন্য বারাসাতের একটা নার্সিংহোমে যাচ্ছি। আসলে সবাই জানি আর কিছু করার নেই, তবু চেষ্টা একটা করে দেখতে ক্ষতি কি?

মুক্তা হও

- আচ্ছা, আমায় বলো, মনকে যদি অকম্পিত স্থির প্রদীপের শিখার মতই করবার কথা ছিল তবে এত রূপ-রস-গন্ধ সৃষ্টি হল কেন? তোমার চাইতে তো গৌতমদাই ভালো কথা বললেন, প্রদীপ নিভিয়ে ফেলো, সেই হল নির্বাণ। তুমি তো বড় ফ্যাচাং করলে! এদিকে বলো প্রদীপ জ্বলে থাকুক, ওদিকে বলো কিন্তু সে যেন স্থির থাকে, বলি তাই কি হয়?

মানুষ সুখী হয় কিসে

মানুষ সুখী হয় কিসে?

সুখ পেয়ে
    না দুঃখ দিয়ে?

মানুষ দুঃখী হয় কিসে?
দুঃখ পেয়ে
    না সুখ দেখে?

ধর্ম আর আগুন

তিনি কয়েকদিন হল দল পরিবর্তন করেছেন। এবং হিসাব মত যে দলে গেলেন, সে দলে যে সুরটা বাদী সেই সুরে নিজের কথাকেও বাঁধতে সচেষ্ট হয়েছেন। কথা হল সেই দলের প্রধান সুর হল ধর্ম। তো ইনিও ধর্মের সুরেই কথা বলছেন। সে তো বলতেই হবে, সেখানে গোলমাল কিছু নেই। তিনি তো আর হঠাৎ করে কোন রাজ্যে কতদিন ধরে কত মহিলা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানিয়ে যাচ্ছেন চাষাবাদ নীতি নিয়ে সে কথা তুলবেন না, এতো বোঝা

Subscribe to
↑