Skip to main content

মুড়ি গুণকীর্তন

মুড়ি ভীষণ নিরহংকারী। মুড়ি দেখলে, মুড়ি স্পর্শ করলে, মুড়ি চিবোলে মনের অহংকার নাশ হয়। কলির এই ক্লাইমেক্স কালে হরিনামের চাইতেও শুদ্ধচিত্ত হওয়া সম্ভব মুড়ির মাধ্যমে। জাতি-ধর্ম-লিঙ্গ ইত্যাদি সবেতেই এক ফল। অহংনাশ। পিত্তিনাশ। একসঙ্গে হবে। হবেই হবে।

এই মুক্তি

আমার খুব কাছের এক বন্ধু তার জগন্নাথ দর্শনের গল্প বলছিল। আমি না হয় তার ভারসানেই লিখিঃ 

সেন্টি গল্প

তো কি হল কিছু বঙ্গসন্তানের ইচ্ছা হল জঙ্গল থেকে বাঘকে আনবে আমন্ত্রণ করবে। বেজায় বড় উৎসব করবে, লোককে একেবারে তাক লাগিয়ে দেবে।

ভুল পরিণতি

যেই প্রশ্ন করল, অমনি সব ধাঁ।

      একটাও ভুত নেই! অথচ দোষের মধ্যে সে কি জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গা, তোমাদের চোঁয়া ঢেকুর ওঠে?

শর্তাবলী প্রযোজ্য

পকাদা ঘুমের মধ্যেই নাকে একটা বোঁটকা গন্ধ পেল। লঞ্চটা অল্প অল্প দুলছে, ঘুমটা দারুণ হচ্ছিল। কিন্তু হঠাৎ গন্ধ কোত্থেকে এলো? পকাদার চোখ খুলে মনে হল সামনের বেডে কেউ একটা শুয়ে। চশমাটা চোখে দিয়েই আঁতকে উঠল পকাদা, একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। পকাদা'র দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গুড মর্নিং।

ষাঁড় ঢুকে পড়ে

রাস্তায় হাঁটতে হাঁটতে অভূতপূর্ব এক বাক্যালাপ শুনলুম। বিশাল বাড়ি, বড় পাঁচিল, সামনে অনেকটা খোলা জায়গা, সেখানেই একপাশে একটা খাটাল। কিছু গরু খাটালে ছাদের নীচে, কিছু গরু বাইরে উঠানেই চরে বেড়াচ্ছে। বিশাল লোহার গেট সামনে।

   একজন বেশ বয়স্ক মানুষ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন।
...

আমিও ফিরব

দাঁড়ান আমিও ফিরব...


দাঁড়ালাম। উনি দোকানের ঝাঁপ নামিয়ে একগাল হেসে বললেন, শীতটা জম্পেশ পড়ল কিন্তু বলুন?

আমি সামনের পুকুরের জলে চাঁদের ছায়া দেখতে দেখতে মনে মনে একটা গান গুনগুন করতে করতে ভাবছি, গ্রামের দিকে থাকলে এসব দৃশ্য দেখা যায়.. আর কলকাতায়... রাত আর দিনে তফাত শুধু ঘুমে... ধুর...
...

সড়াৎ

সকাল থেকে নাওয়া খাওয়া নেই থরহরিবাবুর। কলের লাইনের উপর নারকেল গাছ পড়ে লাইন ফেটে গেছে। পুজো চলছে, সকাল থেকে সাত-আটজন কলের মিস্ত্রীকে ফোন করা হয়ে গেছে। কেউ আসবে না। এমনকি ডাবল টাকা দিলেও না।
...

গ্যাস

পুরীর সমুদ্রতট। গ্রীষ্মকাল। সার দিয়ে লাল, নীল চেয়ার পাতা। পিছনে চায়ের দোকান। চা খেলে যতক্ষণ ইচ্ছা বসে গল্প করতে পারবেন।

বারো-চোদ্দো বঙ্গবাসী, মধ্যবয়সী, নারী-পুরুষ নির্বিশেষ গল্প করছেন। আমি চরিত্রদের পরিচয় আর দিলাম না। আমাদের চেনা সবাই।
...

সুজাতা না, পোকা পোকা

সভা হচ্ছে। ধর্মসভা। গরমে ঘেমেনেয়ে একশা সব। বক্তা বলছেন --- বুদ্ধের উপাখ্যান। কিন্তু বলতে দিলে তো? আশপাশে গুচ্ছের ছোটো ছোটো পোকা নাকের সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে।

   ঘরোয়া ধর্মসভা। তবে বেশ বড় হলঘর। জনা পঞ্চাশেক লোক হবে।
...
Subscribe to রম্যরচনা
↑